পুজোর আনন্দে বৃষ্টির ভ্রুকুটি দক্ষিণবঙ্গে? কী বলছে আবহাওয়া দফতর?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের আরও কিছু অংশ থেকে আগামী দু’তিন দিনের মধ্যে বর্ষা বিদায় নেওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। তবে এই অঞ্চলে একাধিক ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাব থাকায় আবহাওয়ার পরিবর্তন অব্যাহত রয়েছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

বর্তমানে মধ্য ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর বাংলাদেশের উপরেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এছাড়া হরিয়ানা থেকে পশ্চিমবঙ্গ হয়ে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে আরও একটি অক্ষরেখা। এই আবহাওয়াগত পরিস্থিতির জেরে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় পুজোর দিনগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার, তৃতীয়া পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকার কথা। তবে বুধবার, চতুর্থীর দিন থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার, পঞ্চমী এবং শুক্রবার, ষষ্ঠীতেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও এই বৃষ্টি সর্বত্র হবে না বলেই পূর্বাভাস। আপাতত ভারী বৃষ্টি বা বিশেষ সতর্কতা জারির মতো পরিস্থিতির ইঙ্গিত নেই। অন্যদিকে, উত্তরবঙ্গে রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। ফলে পুজোর শুরুতে উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে দক্ষিণবঙ্গে পুজোর কয়েকটি দিনে বৃষ্টির সামান্য আশঙ্কা থাকলেও আপাতত বড়সড় দুর্যোগের কোনও পূর্বাভাস নেই।

দুর্গাপুজোর আনন্দের মাঝে আবহাওয়া নিয়ে কিছুটা চিন্তা বাড়তে পারে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। পুজোর প্রথম দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ফলে উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের আরও কিছু অংশ থেকে আগামী দু’তিন দিনের মধ্যে বর্ষা বিদায় নেওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। তবে এই অঞ্চলে একাধিক ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাব থাকায় আবহাওয়ার পরিবর্তন অব্যাহত রয়েছে।

বর্তমানে মধ্য ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর বাংলাদেশের উপরেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এছাড়া হরিয়ানা থেকে পশ্চিমবঙ্গ হয়ে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে আরও একটি অক্ষরেখা। এই আবহাওয়াগত পরিস্থিতির জেরে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় পুজোর দিনগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার, তৃতীয়া পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকার কথা। তবে বুধবার, চতুর্থীর দিন থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার, পঞ্চমী এবং শুক্রবার, ষষ্ঠীতেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও এই বৃষ্টি সর্বত্র হবে না বলেই পূর্বাভাস। আপাতত ভারী বৃষ্টি বা বিশেষ সতর্কতা জারির মতো পরিস্থিতির ইঙ্গিত নেই।অন্যদিকে, উত্তরবঙ্গে রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। ফলে পুজোর শুরুতে উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে দক্ষিণবঙ্গে পুজোর কয়েকটি দিনে বৃষ্টির সামান্য আশঙ্কা থাকলেও আপাতত বড়সড় দুর্যোগের কোনও পূর্বাভাস নেই।