EPFO-র নতুন নিয়মে বেতন কমবে?এখুনি জেনে নিন

চাকরি করেন? আপনার বেতন কি ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকার মধ্যে? তাহলে EPFO-র নতুন নিয়ম আপনার বেতনের হিসাবেও প্রভাব ফেলতে পারে। কারণ, EPF-এর statutory wage ceiling ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। নতুন নিয়ম কার্যকর হয়েছে ১৭ সেপ্টেম্বর ২০২৬ থেকে। এর ফলে কর্মীর PF-এ কত টাকা জমা হবে? নিয়োগকর্তার অবদান কতটা বাড়বে? আর সবচেয়ে বড় প্রশ্ন- আপনার হাতে পাওয়া বেতন কি মাসে ১,২০০ টাকা পর্যন্ত কমে যেতে পারে?

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

Wage Ceiling বলতে কী বোঝায়-
EPFO-র wage ceiling বলতে বোঝায়, PF-এর বাধ্যতামূলক অবদানের হিসাব করার ক্ষেত্রে নির্দিষ্ট বেতনসীমা। এতদিন এই ceiling ছিল মাসে ১৫ হাজার টাকা। এখন সেটি বাড়িয়ে করা হয়েছে ২৫ হাজার টাকা। অর্থাৎ, PF-এর হিসাবের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা ১৫ হাজারের জায়গায় ২৫ হাজার টাকা পর্যন্ত ধরা হতে পারে। এখানে মূল বিষয় হল- Basic Pay এবং Dearness Allowance বা DA।

কর্মীর PF কত বাড়বে?
এবার আসি কর্মীর অবদানে। কর্মীর PF contribution সাধারণভাবে ১২ শতাংশ। আগের ১৫ হাজার টাকার ceiling অনুযায়ী, ১২ শতাংশ হিসেবে সর্বোচ্চ কর্মী অবদান ছিল- ১,৮০০ টাকা। এখন ceiling ২৫ হাজার টাকা হওয়ায়, ২৫ হাজারের ১২ শতাংশ হল- ৩,০০০ টাকা। অর্থাৎ, ceiling অনুযায়ী হিসাব হলে কর্মীর PF contribution মাসে সর্বোচ্চ ১,৮০০ থেকে বেড়ে ৩,০০০ টাকা হতে পারে। অর্থাৎ পার্থক্য- ১,২০০ টাকা।

তাহলে কি হাতে বেতন ১,২০০ টাকা কমবে?
এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবার বেতন ১,২০০ টাকা কমবে- এমন নয়। বিষয়টি নির্ভর করবে আপনার salary structure এবং CTC কীভাবে তৈরি হয়েছে তার উপর। বিশেষ করে, যদি কর্মীর মোট CTC-এর মধ্যেই অতিরিক্ত PF contribution সমন্বয় করা হয়, তাহলে হাতে পাওয়া বা take-home salary কমতে পারে। সেই ক্ষেত্রে সর্বোচ্চ প্রায় ১,২০০ টাকা পর্যন্ত মাসিক পার্থক্য দেখা যেতে পারে। কিন্তু কোনও সংস্থা যদি অতিরিক্ত স্ট্যাচুটরি কন্ট্রিবিউশন নিজের খরচে বহন করে, তাহলে কর্মীর হাতে পাওয়া বেতনে একইভাবে কাটতি নাও হতে পারে।

নিয়োগকর্তার অবদানেও বদল
শুধু কর্মীর PF contribution নয়, নিয়োগকর্তার contribution-এর হিসাবেও পরিবর্তন আসছে। ২৫ হাজার টাকার ceiling ধরে, EPS বা pension contribution-এর সর্বোচ্চ অংশ ৮.৩৩ শতাংশ হিসেবে প্রায় ২,০৮৩ টাকা হতে পারে। আর EPF-এর অংশ ৩.৬৭ শতাংশ হিসেবে প্রায় ৯১৭ টাকা। অর্থাৎ, নিয়োগকর্তার মোট statutory contribution-এর হিসাবও আগের তুলনায় বাড়তে পারে।

EPS-এর টাকা কোথায় যাবে?
এখানে একটা বিষয় আলাদা করে বোঝা দরকার। নিয়োগকর্তার PF contribution-এর পুরো টাকা আপনার EPF balance-এ যায় না। তার একটি অংশ যায় Employees’ Pension Scheme বা EPS-এ। নতুন ceiling অনুযায়ী, এই pension allocation-এর সর্বোচ্চ পরিমাণ প্রায় ২,০৮৩ টাকা হতে পারে। আর বাকি অংশ EPF-এর দিকে যায়। অর্থাৎ, এই পরিবর্তনের ফলে শুধু PF corpus নয়, পেনশন-সংক্রান্ত contribution-এর হিসাবেও প্রভাব পড়তে পারে।

EDLI contribution-ও বাড়বে
নতুন ceiling-এর সঙ্গে EDLI contribution-এর হিসাবেও পরিবর্তন আসছে। ২৫ হাজার টাকার ০.৫০ শতাংশ হিসেবে EDLI contribution সর্বোচ্চ ১২৫ টাকা হতে পারে। আগের ceiling অনুযায়ী এই অঙ্ক ছিল প্রায় ৭৫ টাকা। অর্থাৎ, PF, pension এবং insurance-linked contribution- তিন ক্ষেত্রেই ceiling বৃদ্ধির প্রভাব পড়ছে।

তাহলে কর্মীর লাভ কোথায়?
এবার প্রশ্ন- হাতে টাকা কিছুটা কমলে কর্মীর লাভ কী? মূল সুবিধা হল, দীর্ঘমেয়াদে বেশি টাকা retirement savings হিসেবে জমা হতে পারে। অর্থাৎ, আজ হাতে পাওয়া টাকা কিছুটা কমলেও, PF account-এ বেশি টাকা জমা হলে ভবিষ্যতে আপনার retirement corpus বড় হতে পারে। এছাড়া EPS-এর contribution বাড়লে যোগ্যতার শর্ত পূরণ সাপেক্ষে pension benefit-এর ক্ষেত্রেও প্রভাব পড়তে পারে।

সরকার কী বলেছে?
এই পরিবর্তনের পর কর্মীদের take-home salary যাতে হঠাৎ কমে না যায়, সেই বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। নিয়োগকর্তাদের বলা হয়েছে, সম্ভব হলে স্ট্যাচুটরি কন্ট্রিবিউশন-এর বাড়তি বোঝা সরাসরি কর্মীর হাতে পাওয়া বেতন কমিয়ে মেটানো না হয়। অর্থাৎ, শুধু PF contribution বাড়ল বলেই সবার salary slip-এ ১,২০০ টাকা করে কাটবে- এমনটা ধরে নেওয়া ঠিক নয়। প্রতিটি সংস্থার salary structure এবং CTC policy আলাদা।

কারা সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারেন?
যাঁদের বেতন বা PF wage ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকার মধ্যে, তাঁদের ক্ষেত্রে এই পরিবর্তন তুলনামূলকভাবে বেশি গুরুত্বপূর্ণ। কারণ, আগের ceiling-এর কারণে PF contribution ১৫ হাজার টাকার সীমায় আটকে থাকতে পারত। এখন নতুন ceiling অনুযায়ী যোগ্য ক্ষেত্রে আরও বেশি বেতনের উপর PF contribution-এর হিসাব হতে পারে।

সব মিলিয়ে, EPFO-র wage ceiling ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা হওয়া শুধু PF-এর অঙ্ক বাড়ানোর বিষয় নয়। এর সঙ্গে কর্মীর contribution, নিয়োগকর্তার PF ও pension contribution, EDLI এবং দীর্ঘমেয়াদি retirement savings- সবকিছুর হিসাবেই পরিবর্তন আসতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা- বেতন সবার ১,২০০ টাকা করে কমবে না। আপনার হাতে পাওয়া salary কতটা বদলাবে, তা নির্ভর করবে আপনার Basic Pay, DA, salary structure এবং CTC কীভাবে তৈরি হয়েছে, তার উপর। অর্থাৎ, স্বল্পমেয়াদে কিছু কর্মীর take-home salary-তে প্রভাব পড়তে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে বেশি PF contribution মানে অবসরকালীন সঞ্চয়ের পরিমাণও বাড়ার সম্ভাবনা। তাই নতুন নিয়মে আপনার বেতন কতটা বদলাবে জানতে শুধু gross salary নয়, salary slip-এর PF wage, employee contribution এবং CTC structure- এই তিনটি বিষয় ভালো করে দেখে নেওয়াই সবচেয়ে জরুরি।