ওয়েব ডেস্ক: যোগা প্র্যাকটিস করতে গিয়ে ৮০ ফুট উচ্চতায় ব্যালকনি থেকে পড়ে গুরুতর আহত ১ মহিলা।ঘটনাটি ঘটেছে মেক্সিকোতে।জানা গেছে ৬ তলার ওপরে ব্যলকনিতে যোগা প্র্যাকটিস করছিলেন ২৩ বছর বয়সী মহিলা অ্যালেক্সা টেরেজা।৬ তলার ওপরেই ঝুঁকি নিয়ে ব্যালকনিতে ঝুঁলে ছিলেন ওই মহিলা।কিন্তু হঠাৎই হাত ফসকে গিয়ে ৬ তলা থেকে সোজা নিচে গিয়ে পড়েন।
I was a little surprised to hear Andrew Luck booed her when she announced her retirement from yoga. . .
— Henry L. Racicot (@HLRacicot) August 27, 2019
Alexa Terrazas falls off balcony while practicing 'extreme' yoga, posing for pictures: report https://t.co/iIk9mJoa7W #FoxNews pic.twitter.com/oa1GgMGT53
দুর্ঘটনার পর টেরেজাকে তড়িঘড়ি একটি পাশ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।জানা গেছে হাত পা মিলিয়ে শরীরের প্রায় ১১০ টি হাড় ভেঙেছে টেরেজার।টেরেজার পরিবারে পক্ষ থেকে রক্ত চেয়ে আবেদন জানানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
