পর পর দুটি ম্যাচে হার, সেমিফাইনাল কি তবে অধরা ভারতের?

লক্ষ্য আর দুটি ম্যাচ। পর পর দুটি ম্যাচে জিতলেই নকআউটে উঠবে টিম ইন্ডিয়া

ঋক পুরকায়স্থ, সাংবাদিক: শুরু হয়ে গিয়েছে ওমেন্স ওয়ার্ল্ড কাপ। তবে বিশ্বকাপের শুরুতেই পরপর দুটি ম্যাচ জিতে নকআউটে যেতে চেয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেল। পরপর দুটি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে ভারতীয় দলকে। রবিবার বিশ্বকাপ জয়ী দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় অঙ্কের রান তুললেও জিত অধারাই থাকে। হেরে গিয়ে মাঠ ছাড়তে হয় টিম ইন্ডিয়াকে। এরপরই নকআউটে যাওয়া বড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে।

ওয়ার্ল্ড কাপ শুরুর প্রথম দুটি ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়েছিল ভারত। প্রথমে ব্যাট করে বড় অঙ্কের ব্যবধানে জিত ছিনিয়ে নিয়েছিল তারা। কিন্তু এই কৌশল দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কাজে লাগলো না। বেশি রানের ব্যবধান করতে পারেনি ভারত। শেষ দুটি ম্যাচে জয় অধরাই থেকেছে তাদের। আরেকদিকে ঘরের মাঠে বিশ্বকাপ। সেখানেই নক আউট এর আগেই কি বিদায় নেবে ভারত?

বিশ্বকাপে পয়েন্ট টেবিলের বিচারে আপাতত চার নম্বরের রয়েছে ভারত। চারটি ম্যাচের মধ্যে দুটিতে জিতে এবং দুটিতে হেরে গিয়ে এখনও পর্যন্ত মোট চার পয়েন্ট পেয়েছে তারা। এই পরিস্থিতি সামলে ওঠার জন্য এবং নকআউটে যেতে গেলে পরবর্তী দুটি ম্যাচের মধ্যে দুটিতেই জয়লাভ করতে হবে ভারতকে। এই দুটি ম্যাচ জিতলে মোট আট পয়েন্ট পাবে ভারতীয় মহিলা দল এবং তারপরেই সম্ভব নকআউটে যাওয়া।

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া নকআউট পর্বে ইতিমধ্যে তাদের জায়গা সুনিশ্চিত করে ফেলেছে। তাই চাপ বাড়ছে ভারতীয় শিবিরে। এখন তাদের মূল প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার পরবর্তী ম্যাচ নিয়ে তারা একেবারেই চিন্তা করছে না। তারা নিশ্চিত ম্যাচগুলি জিতে সেমিফাইনালে প্রবেশ করবে দক্ষিণ আফ্রিকা। কিন্তু এই পরিস্থিতিতে মরণ বাঁচন লড়াইয়ে নামতে হবে ইংল্যান্ডের বিরুদ্ধে। এই ম্যাচ জিততে পারলে তবেই সেমিফাইনালে প্রবেশ করবে ভারত, নয়তো বিশ্বকাপের স্বপ্ন অধরাই থেকে যাবে।