পাকিস্তানের একটি ম্যাচ বাকি রয়েছে ভারতের বিরুদ্ধে। তবে সেই ম্যাচটি খেলার আগে ভারতকে জিততে হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
ঋক পুরকায়স্থ, সাংবাদিক: মহিলা ক্রিকেট বিশ্বকাপে প্রথম দল হিসাবে বিশ্বকাপ থেকে বিদায় নিল টিম বাংলাদেশ। সোমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে খেলতে নেমেছিল বাংলাদেশের মহিলা বাহিনী। কিন্তু শেষরক্ষা আর হল না বাংলাদেশের। মাত্র সাত রানে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়েছে বাংলাদেশ। বিদায় নেওয়ার আগে পর্যন্ত মোট ৬টি ম্যাচ খেলে ২ পয়েন্ট সংগ্রহ করেছিল বাংলাদেশ। ফলে শেষ পর্যন্ত এই পয়েন্ট টেবিলের ভিত্তিতে তাদের সেমিফাইনালে ওঠার স্বপ্ন অধরাই থেকে গেল। অপরদিকে সেমিফাইনালে যাওয়ার জন্য এখনও একটি ম্যাচ বাকি রয়েছে ভারতীয় দলের।

সোমবার বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচে প্রথম ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ৪৮ ওভার ৪ বলে তারা ২০২ রান করে অল আউট হয়ে যায়। অনবদ্য ব্যাটিং দেখতে পাওয়া যায় শ্রীলঙ্কার ক্যাপ্টেন চামারি আতাপাত্তুর ব্যাট থেকে প্রথমে ওপেন করেন তিনি মোট ৪৬ রান সংগ্রহ করেন। শুধু ব্যাট নয় বল করতে এসেও মাত্র ৪২ রান দিয়ে বাংলাদেশের ৪টি উইকেট তুলে নেন তিনি। ২০৩ রানকে টার্গেট করে ব্যাট করতে আসে বাংলাদেশ। কিন্তু শেষরক্ষা আর হল না। প্রথম থেকেই রানের গতি বাড়ানো উদ্দেশ্য থাকলেও একের পর এক উইকেট পড়তে থাকে বাংলাদেশের। ম্যাচের শেষ পর্যায়ে বাংলাদেশকে জিততে গেলে ১২ বলে ১২ রান প্রয়োজন ছিল। হাতে ছিল ৬ টি উইকেট। কিন্তু মাত্র ৭ বলের ব্যাবধানেই তারা ৫টি উইকেট হারিয়ে ফেলে। কার্যত মরণ বাঁচন একটি ম্যাচে পরিণত হয় সোমবারের এই ম্যাচ। তবে লজ্জাজনক ভাবে হেরে গিয়ে মহিলা বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় বাংলাদেশকে।

পয়েন্ট টেবিলের হিসাবে পাকিস্তান এখনও বাংলাদেশের নিচে রয়েছে। কিন্তু পাকিস্তানের তুলনায় একটি ম্যাচ বেশি খেলেছে বাংলাদেশ। তাই বিশ্বকাপ অধরাই থেকে গেল তাদের। পাকিস্তানের একটি ম্যাচ বাকি রয়েছে ভারতের বিরুদ্ধে। তবে সেই ম্যাচটি খেলার আগে ভারতকে জিততে হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। পরপর দুটি ম্যাচ জিততে পারলে মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া।
পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে ইংল্যান্ড, তৃতীয় স্থানে সাউথ আফ্রিকা এবং চতুর্থ স্থানে অবস্থান করছে ভারত। তবে পয়েন্ট টেবিলে সকল দল একটি করে ম্যাচ জিতলেও ৫ টি ম্যাচ খেলে সবকটিতে হারের মুখ দেখতে হয়ছে পাকিস্তানকে। একটিও ম্যাচ তারা জিততে পারেনি।