মাম্পি রায়, নিউজ ডেস্ক : উত্তরপদেশ, মধ্যপ্রদেশের পর এবার রাজস্থান। পথচারীদের পিষে দিল বিলাসবহুল অডি গাড়ি। ঘটনায় অন্তত ১জনের মৃত্যুর খবর মিলেছে। ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
যোধপুরের সূর্যনগরীতে এইমস রোডের উপর দুর্ঘটনাটি ঘটে। রাস্তার ধারে লাগানো সিসিটিভি ফুটেজে রেকর্ড হয়েছে গোটা ঘটনা। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হইচই পড়ে গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তায় একাধিক গাড়ি যাচ্ছে । এরইমধ্যে আচমকাই অস্বাভাবিক গতি বাড়ায় একটি অডি গাড়ি। একাধিক বাইকচালককে সজোরে ধাক্কা মারে গাড়িটি। তাতেই ছিটকে পড়েন অন্যান্য চালকরা। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ফুটপাথে ওঠে গাড়িটি। প্রায় ১০ জনকে পিষে দেয় ওই ঘাতক গাড়ি। এখানেই শেষ নয়, ফুটপাথে উঠে একের পর এক দোকানগুলিকে ধাক্কা মারে বেপরোয়া গাড়িটি। মর্মান্তিক ভিডিওটি দেখে শিউরে উঠছে গোটা দেশ। আহতদের এইমসে ভর্তি করা হয়েছে। ঘাতক গাড়ির চালককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
Audi car rammed into a slum in #Jodhpur, Rajasthan. pic.twitter.com/s4SfnklQ0A
— Ravinder Singh (@ravindraJourno) November 9, 2021
যোধপুর সফরে গিয়েছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। হাসপাতালে গিয়ে আহত এবং তাঁদের পরিজনদের সঙ্গেও কথা বলেন । পাশাপাশি এই ঘটনা নিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট।