মহিলা ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ভাইরাল ভিডিও গিরে চাঞ্চল্য ভাঙড়ে।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : নকল ইভিএম হাতে নিয়ে মানুষের বাড়ি বাড়ি ছুটে যাচ্ছেন তৃণমূল নেতাকর্মীরা আর গ্রামের মহিলাদেরকে তারা ইভিএমে ভোট দিয়ে দেখিয়ে দিচ্ছেন আপনার ভোট জোড়া ফুলে না দিলে গণনার সিরিয়াল নাম্বার অনুযায়ী আমরা দেখতে পারব আপনি কোথায় ভোট দিয়েছেন তৃণমূল নেতার এই হুমকি এবং ভয় প্ররোচনা মূলক ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল হতেই জানিয়ে সরব হয়েছেন ভাঙড়ের আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীর দাবি তৃণমূল নেতাকর্মীরা নকল ইভিএম মেশিন নিয়ে ভাঙড়ের ভোটারদের ভয় দেখাচ্ছেন। যদিও তিনি মানুষকে অভয় দিয়ে বলেন, কোন সিসিটিভি বা কোন সিরিয়াল নম্বর এমন নেই যেখানে কে কোথায় ভোট দিয়েছে তা জানা যাবে সুতরাং মানুষকে অনুরোধ করব আপনারা নির্ভয়ে ভোট দিন কেউ কিছুই বুঝতে পারবে না।
একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের মহিলা উপপ্রদানের স্বামী আজগার মোল্লা এবং কচুয়া বুথের বুথ সভাপতি দেলয়ার হোসেন গ্রামের মহিলা ভোটারদের ভোট নিয়ে ভয় দেখাচ্ছেন এবং ভোটের সিরিয়াল অনুযায়ী ভোট দেখে নেবেন বলে হুঁশিয়ারি দিচ্ছেন এই ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়,এই ভিডিও সত্যতা যাচাই করেনি আরপ্লাস নিউজ।