এবার বাড়বে গরম, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: এবার বাড়বে গরম। চলতি মাস থেকেই ভয়াবহ গরম পড়বে গোটা রাজ্যে। এপ্রিল মে মাসে রেকর্ড গরম পড়তে পারে এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

আলিপুরের পক্ষ থেকে জানানো হয়েছে বুধবার কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা আরও একটু বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া। আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং তাপমাত্রার পারদ ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।

হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের ৫ জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আলিপুরদুয়ার এবং কোচবিহারেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুর ও মালদায় আবহাওয়া শুষ্ক থাকবে