৩৯ মিনিটে মনবীর সিং গোল করে দলকে এগিয়ে দেন।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : সোমবার কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের ডার্বি ম্যাচ ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়ান্টের খেলাটি ১-১ গোলে ড্র হয়। বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন বারাসাতে প্রথমার্ধে ৩৯ মিনিটে মনবীর সিং গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে লাল হলুদের মহম্মদ বিলাল গোল করেন সমতা ফেরান।

ম্যাচ শুরুর আগে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বারাসাতের বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায়, তমোঘ্ন ঘোষ,আইএফএ সচিব অনির্বাণ দত্ত। ম্যাচের সেরা খেলোয়াড় ইস্টবেঙ্গল এর মহম্মদ বিলাল এবং বেষ্ট সেভ ইস্টবেঙ্গলের গৌরব সাউ।