ওয়েব ডেস্ক: কোনোদিন দেখেছেন একটা ইঁদুরকে স্নান করতে?
তাও আবার যে সে ভাবে নয়।
একদম মানুষের মতোই সাবান মেখে জলের তলায় দাঁড়িয়ে স্নান করতে?
নেটদুনিয়ায় ভাইরাল হল এমনই একটি ভিডিও।
যেখানে একটি ইঁদুরকে দেখা গেল স্নান করতে। তাও আবার সাবান মেখে, গা হাত পা ভালো করে ডলতেও দেখা গেল।

একদম মানুষের মতো যেভাবে স্নান করতে দেখা গেল ছোট্ট ইঁদুরটিকে, সেটা অবাক হয়ে দেখার মতোই।
ট্যুইটারে ভাইরাল হয়েছে এটি। প্রচুর মানুষ শেয়ারও করেছে এই অদ্ভুত ভিডিওটি। ছোটো থেকে বড় সবাইই।
কোথায় এই ইঁদুরটির ভিডিও তোলা হয়েছে তা এখনও বোঝা যায়নি। তবে তাকে দেখে খোরাকের শেষ নেই। কেউ কেউ বলছে কোনো মানুষই ইঁদুরটিকে ওইভাবে স্নান করিয়েছে, আবার কারোর বক্তব্য ইঁদুরটি সত্যিই নিজে নিজে স্নান করছে।
Games gone a bit flat, here's a rat having a shower 😂🐀🚿 pic.twitter.com/BIp0v4tBqQ
— Shite Sports News (@ShiteSportsNews) January 28, 2018
তবে সত্যি কি তা জানা না থাকলেও, হাসির খোরাক বেশ মেলে এই ভিডিওটি দেখলে।