পাশের বাড়িতে ‘অবৈধ’ সম্পর্কের কারণে বাস্তুহারা হতে হল সারমেয়কে…

ওয়েব ডেস্ক: বাড়ি থেকে পোষ্যকে তাড়িয়ে দেওয়াকে একটা ঘৃণ্যতম অপরাধের মধ্যে ফেলা উচিৎ।

পাশের বাড়ির সারমেয়র সঙ্গে সম্পর্ক থাকার অপরাধে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হল একটি সারমেয়কে।

তিন বছর বয়সি সাদা রঙের পোমেরানিয়ান জাতের সারমেয়টিকেই বাড়ি থেকে বের করে দিল তার মালিক।

তিরুবনন্তপুরমে ঘটেছে এই ঘটনাটি।

তাকে খুঁজে পাওয়া যায় একটি বাজারের মাঝে। সঙ্গে পাওয়া যায় একটি চিঠি। যেখানে লেখা, ‘ও খুবই ভালো একটি কুকুর। খুব ভালো স্বভাব। বেশি খাবার খায় না। সপ্তাহে ৫ দিন স্নান করাতে হয়। এই তিন বছরে কাউকে কামড়ায়নি। ও বেশিরভাগ সময় দুধ, বিস্কুট ও ডিম খায়।

https://www.facebook.com/newsrplus/videos/212761549644566/

ওকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে কারণ সে পাশের বাড়ির একটি সারমেয়র সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত’। আশেপাশের লোকজনই খবর দেয় একটি ডগ রেসকিউ সংস্থাকে।

https://www.facebook.com/newsrplus/videos/502931533808484/

তারাই উদ্ধার করে সারমেয়টিকে। বাড়িতে পোষ্য রাখার আগে মানুষের শিক্ষিত হওয়াটা সবার আগে প্রয়োজন। নাহলে এরকমভাবেই বাড়ির পোষ্যরা দিনের পর দিন অত্যাচারিত হবে।