মানসিক অবসাদগ্রস্থ যুবকের রহস্যমৃত্যু

উত্তর ২৪ পরগনা: যুবকের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো বাগদায়।

পরিবার সূত্রের খবর, মানবেন্দ্র বিশ্বাস নামে বছর ৩৩-এর ওই যুবক মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন।

পারিবারিক সমস্যার কারণে প্রায়ই স্ত্রীর সঙ্গে অশান্তি হত তাঁর।

অশান্তির কারণে তাঁর স্ত্রী বাপের বাড়িতে থাকতে শুরু করেন।

ঘটনার জেরে মানসিক অবসাদে ভুগতে থাকেন মানবেন্দ্র।

বৃহস্পতিবার রাতে ওই যুবকের তিন বন্ধু তাঁর সঙ্গে রাত কাটাতে আসে।

এমনকি মৃত যুবকের মা ও বাবাকে তারা আশ্বাস দেয় মানবেন্দ্র পারিবারিক সমস্যার সমাধানে সাহায্য করার।

কথা মতো তিন বন্ধু রাতে ঘুমতে যায় মানবেন্দ্র সঙ্গে।

শুক্রবার সকালে তারা ঘর থেকে বেরিয়ে এসে জানায়, মানবেন্দ্র গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

ঘটনার কথা প্রকাশ্যে আসতেই তিন বন্ধুকে সন্দেহের বসে আটকে রাখে স্থানীয় বাসিন্দারা।

ঘটনার জেরে এলাকায় ব্যপক চাঞ্চল্য দেখা দেয়।

এলাকার লোকজন পুলিশে খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে।

তবে পরিবারের তরফে এখনও পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয়নি।

ঘটনা কি নিছক আত্মহত্যা নাকি মৃত্যতে ঘনিভূত রয়েছে রহস্য তা নিয়ে উঠছে প্রশ্ন।