স্তন ক্যান্সার ধরা পড়ার এক বছর পর সুস্থতা সত্ত্বেও হিনা খান কে কাজ দিতে দ্বিধা আর উদ্বেগ প্রকাশ করছেন অনেকেই। এমন কি নতুন করে অডিশন এর অপেক্ষা করছেন তিনি।

মৌসুমী সাহা, নিজস্ব প্রতিনিধিঃ- ভারতীয় টিভি তারকা হিনা খান তার স্তন ক্যান্সার নির্ণয়ের এক বছর পর তিনি বুঝতে পারছেন যে ইন্ডাস্ট্রিজ লোকেরা এখন তার সাথে কাজ করতে দ্বিধাবোধ করছেন। এমনকি এই অভিনেতা জানান অসুস্থ হবার পর তাকে অনেক কাজ ছেড়ে দিতে হয়েছিল। এখন তিনি পতি পত্নী অর পাঙ্গা দিয়ে ছোট পর্দায় ফিরছেন। স্তন ক্যান্সার নির্ণয়ের পরে এটি প্রথম প্রকল্প ।তিনি কাজ করতে চান, কেউ তাকে সরাসরি কিছু না বললেও তিনি যে পুরোপুরি সুস্থ নন সে কারণেই যে সকলে দ্বিধাবোধ করছেন সে বিষয়টি ভালোভাবেই বুঝতে পারছেন অভিনেতা। আবার তিনি এও জানাচ্ছেন যদি তাদের জায়গায় তিনি থাকতেন তাহলেও এ বিষয়টি নিয়ে হাজার বার ভাবতেন। যদিও এই সংশয় কাটানোর জন্য তাকেই উদ্ধত হতে হবে এমনটাই জানিয়েছেন তিনি।

কাজের জন্য তিনি প্রস্তুত রয়েছেন তবে অনেকেই তাকেই এক বছর কোন কারনে ফোন করেননি তাই সকলের কাছেই তিনি অনুরোধ জানিয়েছেন দয়া করে আমাকে ফোন করুন।
বেশ কিছু চলমান রিয়েলিটি শোতে যেমন ইয়ে রিস্তা কেয়া কহলতা হ্যা য়,,কসৌটি জিন্দেগি কি , ফিয়ার ফ্যাক্টর, খাত্রকে কে খিলাড়ি ৮ ,বিগ বস ,মত শোতে কাজ করতে পেরে ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী বেশ আনন্দিত সে কথাও তিনি জানিয়েছেন।

এই অনুষ্ঠানগুলিতে কাজ করার একটা বড় পদক্ষেপ ছিল কারণ স্বাস্থ্যর দিক থেকে পরীক্ষামূলক ভাবে কাজ করতে পারা যাবে কিনা সে সম্পর্কে নিজের মধ্যে একটি সংশয় ছিল তার।তবে এখনো পর্যন্ত বেশ ভালো অভিজ্ঞতা রয়েছে তার নতুন করে কাজ শুরুর বিষয় এ।একটু ক্লান্ত বোধ করা ছাড়া আর বাদ বাকি সবটাই ঠিক রয়েছে। যে কোন কাজ করতে প্রস্তুত তিনি সেটা ডিজিটাল হোক কিংবা কোন ওটিটি প্ল্যাটফর্ম । তবে দীর্ঘমেয়াদী কোন প্রতিশ্রুতি গ্রহণ করবেন না বলেই মনস্থির করেছেন এই মুহূর্তে।।