Accenture-এ ১১,০০০ কর্মী ছাঁটাই


মৌসুমী সাহা, সাংবাদিক: মাইক্রোসফ্ট কর্মী ছাঁটাই করেছে ।মার্ক জুকারবার্গের মেটা এই বছরের শুরুতে তাদের প্রায় ৫ শতাংশ কর্মী ছাঁটাই করেছে। কিন্তু শীঘ্রই তারা এআই নিয়োগের অভিযান শুরু করে এবং অনেক পদ দক্ষ লোক দিয়ে পূরণ করে।

 এবারে নতুন সংযোজন  বিশ্বব্যাপী পরামর্শদাতা অ্যাসেঞ্চার (Accenture) গত তিন মাসে বিশ্বজুড়ে হাজার হাজার কর্মী ছাটাই করেছে বলে জানা গেছে ।কোম্পানির হাতে এখন ৭৭,০০০ এআই এবং ডেটা প্রফেশনাল আছে ,আগে যা ৪০,০০০ ছিল।কর্মী ছাঁটাই করতে খরচ হয়েছে তাদের ফুল এবং ফাইনাল পেমেন্টের জন্য। বিগত বছরগুলিতে তারা এমন কর্মীদের ছাঁটাই করেছে যাদের এআই প্রশিক্ষণ দেওয়া সম্ভব নয়। এআই যুগের সঙ্গে সামঞ্জস্য় রেখে কর্মীবাহিনীকে তৈরি করতে  চাইছে অ্যাসেঞ্চার ।গত ছয় মাসে অ্যাকসেঞ্চার তার এআই পরামর্শমূলক কাজের জন্য  রাজস্ব আয় করেছে ।তাদের এই ধরনের পদক্ষেপের ফলে অ্যাসেঞ্চারের কর্মী সংখ্যা এই বছরের মে থেকে অগাষ্টের মধ্যে ৭,৯১,০০০থেকে কমে ৭,৭৯,০০০-এ দাঁড়িয়েছে ।কোম্পানি আরও নিশ্চিত করেছে যে চাকরি থেকে ছাঁটাই ৮৬৫ মিলিয়ন ডলারের পুনর্গঠন কর্মসূচির অংশ । এর পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়েছে  যে আগামী মাসগুলিতে আরও কর্মী ছাঁটাই হতে পারে।

অ্যাসেঞ্চার-এর  সিইও জুলি সুইট বিশ্লেষকদের বলেন যে ,”নতুন প্রযুক্তিগত ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে দ্রুত পদক্ষেপ করা প্রয়োজন। যেখানে পুনরায় দক্ষতা বৃদ্ধি সম্ভব নয়, সেখানে আমাদের কঠিন পদক্ষেপ করতে হচ্ছে, কর্মী ছাঁটাই করতে হচ্ছে।”এই বছরের শুরুতে ছাঁটাইয়ের পর্ব শুরু হয়েছে, যা চলবে বলে  আশা করা হচ্ছে। সুইট আরও বলেন,বিশ্বব্যাপী ব্যবসাগুলি এআই ব্যবহার করে ক্লায়েন্টের প্রত্যাশা পূরণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে। ছাঁটাই সত্বেও কোম্পানির রাজস্ব বৃদ্ধি পেয়েছে। এআই তে প্রাথমিক বিনিয়োগ সত্যি ফলপ্রসূ হচ্ছে বলে জানান সুইট। এখানেই শেষ নয়, ব্যবসায় দারুন গতিও দেখা যাচ্ছে ,যা দেখে সত্যি ভালো বোধ করছি। ভবিষ্যতের জন্য এআই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং প্রযুক্তিটিকে ‘মুদ্রাস্ফীতিমূলক ‘না বলে ‘সম্প্রসারণমূলক’ হিসেবে দেখা উচিৎ। এই মুহুর্তে অনেকেই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। তবে বেশিরভাগ কোম্পানি এখনও এআই-এর জন্য প্রস্তুত নয়।

যারা নিজেদের ক্রমাগত শিক্ষিত করে চলেছেন ,যারা প্রযুক্তিগত পরিবর্তনের সাথে নিজেদের মানিয়ে নিতে পারেন, তারা দ্রুত বিকশিত চাকরি বাজারে নিজেদের আরও ভালো অবস্থানে নিয়ে যেতে পারবেন, এটা নিশ্চিত। নাহলে অনিশ্চয়তার মধ্যে পড়তে হবে।