ফের বিয়ে করবেন হার্দিক পান্ডিয়া?

প্রাক্তন স্ত্রী নাতাশার স্টানকোভিচের সঙ্গে ডিভোর্সের একবছর পরই প্রকাশ্যে এসেছে নতুন প্রেমের গল্প। ভাইরাল হয়েছে মডেল মাহিকা শর্মা ও হার্দিকের রোমান্টিক ভিডিও।

রিয়া হালদার, সাংবাদিক: ফের আলোচনার কেন্দ্রে ভারতীয় ক্রিকেট টিমের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। চর্চা তুঙ্গে হার্দিকের লাভ লাইফ নিয়ে। প্রাক্তন স্ত্রী নাতাশার স্টানকোভিচের সঙ্গে ডিভোর্সের একবছর পরই প্রকাশ্যে এসেছে নতুন প্রেমের গল্প। ভাইরাল হয়েছে মডেল মাহিকা শর্মা ও হার্দিকের রোমান্টিক ভিডিও। মাহিকা পেশায় একজন সফল মডেল, যিনি বহু নামী ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। বয়সে তিনি হার্দিকের চেয়ে সাত বছরের ছোট। তাদের খুঁনসুটির ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে প্রশ্ন জাগছে, তবে কি সত্যিই নতুন অধ্যায় শুরু করলেন হার্দিক?

সম্প্রতি, হার্দিক তার নিজের ইনস্টাগ্রাম পেজেই একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে,দেখা যাচ্ছে হার্দিক এবং মাহিকা নিজেদের গাড়ি পরিস্কার করছেন। একদিকে হার্দিক কাপড় দিয়ে গাড়ি মুচ্ছেন আর অন্যদিকে মাহিকা জল ঢালছেন। তারপর হঠাৎই মজার ছলে মাহিকা হার্দিকের গায়ে জল ছুঁড়ে দেন, আর সেই মুহুর্তেই ধরা পড়েছে তাদের খুনসুটি ও কাছাকাছি আসার দৃশ্য। সমাজমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তেই হার্দিককে ভালোবাসায় ভরিয়েছে অনুরাগীরা। কেউ কেউ আবার কু-মন্তব্যও করেছেন। কেউ লিখেছেন, “ভাই এক বছর চুপ করে ছিলেন, এখন আবার ফুল ফর্মে!” আবার কেউ মন্তব্য করেছেন, “এখন প্রমাণ হল দোষটা কার ছিল, নাতাশাকে দোষারোপ করা বন্ধ হোক।” হার্দিকের আগের সম্পর্কের কথা বলতে গেলে উঠে আসে নাতাশা স্টানকোভিচের নাম।

২০১৯ সালে হার্দিক ও নাতাশার প্রেম শুরু হয়, ২০২০ সালের জানুয়ারিতে হয় বাগদান। লকডাউনের মধ্যেই আইনত বিয়ে করেন দু’জনে, এবং সেই বছরই জন্ম নেয় তাঁদের পুত্র অগস্ত্যকে। কিন্তু এক বছরের মধ্যেই ভাঙন দেখা দেয় তাদের সম্পর্কে। নাতাশা ইনস্টাগ্রাম থেকে ‘পান্ডিয়া’ পদবি সরিয়ে ফেলেন, যা থেকে শুরু হয় তাদের বিচ্ছেদের গুঞ্জন। অবশেষে ২০২৪ সালের অগস্টে তাঁদের ডিভোর্সের খবর প্রকাশ্যে আসে। সেই সময় নাতাশাকে মোটা অঙ্কের খোরপোশ নেওয়ার অভিযোগে ‘গোল্ড ডিগার’ বলা হয়। এমনকি শোনা যায়, আলেকজান্ডার অ্যালেক্স নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার খবর প্রকাশ্য়ে আসে। অর্থাৎ, তাঁর নামে ‘পরকীয়া’য় জড়িত থাকার অভিযোগ ওঠে। যার কারণেই নাকি নাতাশা ও হার্দিকের সম্পর্ক ভাঙে।

তবে ডিভোর্সের এক বছর পর হার্দিকের নতুন প্রেমের গুঞ্জন প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া অনুরাগীদের মধ্যে।

ক্রিকেট থেকে আপাতত বিরতিতে রয়েছেন হার্দিক পান্ডিয়া। এশিয়া কাপে চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর থেকে রিহ্যাবে রয়েছেন তিনি। কতদিনে ফিরবেন তা নিশ্চিত হয়। তবে রিহ্যাবের পাশাপাশি তিনি চুটিয়ে প্রেমও করছেন তা ভালোই বোঝা যাচ্ছে। নতুন বান্ধবী মাহিকা শর্মার সঙ্গে একাধিক জায়গায় দেখা যাচ্ছে তাঁকে। বান্ধবী মাহিকা শর্মার সঙ্গে আরও একাধিক আপডেট শেয়ার করলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন হার্দিক। নিজের প্রেম নিয়ে বরাবরই খুল্লামখুল্লা হার্দিক। নাতাশার সময় থেকে হার্দিক খোলামেলা প্রেম করেন। এ বারও সেটাই করছেন। মাহিকা শর্মার সঙ্গে হার্দিকের সম্পর্কের গুঞ্জন তৈরি হওয়ার পরে তিনি দীপাবলির সময়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দেন সম্পর্কের কথা। হার্দিকের ছেলে অগস্ত্যকেও দেখা যায় মাহিকার সঙ্গে।