ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে ঢাকাসহ বিভিন্ন এলাকা

বাংলাদেশের নরসিংদী জেলায় পর পর তিনটি ভূমিকম্প।  ২১ নভেম্বর  থেকে ২৩ নভেম্বরের মধ্যে চারটি ভূমিকম্পের মধ্যে তিন ভূমিকম্পের উৎপত্তিস্থলই নরসিংদী। যা ভাবিয়ে তুলেছে বিজ্ঞানদের।

নাজিয়া রহমান, প্রতিনিধি : বাংলাদেশের নরসিংদী জেলায় পর পর তিনটি ভূমিকম্প।  ২১ নভেম্বর  থেকে ২৩ নভেম্বরের মধ্যে চারটি ভূমিকম্পের মধ্যে তিন ভূমিকম্পের উৎপত্তিস্থলই নরসিংদী। যা ভাবিয়ে তুলেছে বিজ্ঞানদের। নরসিংদী জেলার দুটি উপজেলা আর একটির উৎপত্তিস্থল খোদ রাজধানী ঢাকারই কাছেই বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া বিভাগ ।

ভূমিকম্পে তীব্র ঝাঁকুনিতে ঢাকাসহ বিভিন্ন এলাকা কেঁপে, আতঙ্ক সৃষ্টি হয় জনমানসের মধ্যে। টেকটনিক প্লেটে বাংলাদেশের যে অবস্থান তাতে দুটো প্লেটের সংযোগস্থল রয়েছে- পশ্চিমে ইন্ডিয়ান প্লেট আর পূর্ব দিকে বার্মা প্লেট। আর বাংলাদেশের উত্তরদিকে আছে ইউরেশিয়ান প্লেট।২১ নভেম্বর বাংলাদেশের নরসিংদীতে যে ভূমিকম্প হয় তারমূলে  ভূগর্ভে ইন্ডিয়ান প্লেট ও বার্মিজ প্লেটের অবস্থানের পরিবর্তন বলে মত বিজ্ঞানীদের।  এই ভূমিকম্প যেখানে হয় সেটি বিজ্ঞানীদের পরিভাষায়  ফল্টলাইন। সমস্ত ভূমিকম্প এই ফল্ট লাইনেই হয়।  এই কম্পন হওয়ার কয়েকদিন আগেই নাকি বায়ুস্তরের মধ্যে আয়নোস্ফিয়ারের গতিবিধিতে পরিবর্তন লক্ষ্য করেন বিজ্ঞানীরা।

ভূবিজ্ঞানীদের মতে এবারের ভূমিকম্প   বাংলাদেশের  সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হিসেবে ধরছেন তারা। জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তীর বক্তব্য, ভবিষ্যতে বাংলাদেশে আরও বড় ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। যাতে প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারে বলে মত তাঁর। সেই ভূমিকম্পের প্রভাব পড়তেও পারে এপার বাংলার কলকাতায় বলেও জানান তিনি।

প্রকৃতি কখন রুদ্র রূপ ধরতে চলেছে তা আগে থেকে বুছতে পারে জীবজন্তু পশুপাখিরা। কিন্তু মানুষ প্রকৃতির রুদ্ররূপ বুঝতে না পেরে তার কবলে পড়ে। প্রকৃতির তান্ডবে ছন্দ পতন ঘটে মানবজীবনে। তাই স্যাটেলাইটের মাধ্যমে বিজ্ঞানীরা প্রতিনিয়ত প্রকৃতির গতিবিধি নিয়ে গবেষণা ও পর্যালোচনা  চালিয়ে যাচ্ছেন। আর সেই গবেষণাতেই উঠে এসেছে বাংলাদেশের ভূকম্পন নিয়ে  চাঞ্চল্যকর এই তথ্য।  জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশের ভূমিরূপের অবস্থান ও ভূমিকম্প নিয়ে নাসা সহ পশ্চিমবঙ্গের আবহাওয়া দফতর ও বাংলাদেশের আবহাওয়া দফতরকে অবগত করেছে তিনি ও তার টিম। যাতে মানুষ এই ভূমিকম্প নিয়ে সতর্ক হয়ে যায়।