রাশিয়ার রাজধানীতেই হত পুতিনের লেফটেন্যান্ট জেনারেল

Russian general killed in car bomb: বোমা মেরে উড়িয়ে দেওয়া হল পুতিনের লেফটেন্যান্ট জেনারেলকে। মস্কোতে রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেল ফেনিল সার্ভরভকে   হত্যা করা হল। গাড়ির ভিতরে কে বোমা রাখল? উঠছে সেই প্রশ্ন।

মাম্পি রায়, সাংবাদিক :  ২২ ডিসেম্বর রাশিয়ার রাজধানী মস্কোর রাস্তায় একটি গাড়িতে বড়সড় বোমা বিস্ফোরণ হয়েছিল। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, রাশিয়ার তদন্ত কমিটি এই খবর প্রকাশ করেছে। আরও বলা হয়েছে, রাশিয়ার জেনারেল স্টাফের সেনা পরিচালন প্রশিক্ষণ নির্দেশালয়ের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফেনিল লার্ভরভকে ইউক্রেনের গুপ্তচর সংস্থাই হত্যা করে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা।

রাশিয়ার সংবাদমাধ্যম এবং টেলিগ্রাম চ্যানেলের তথ্য অনুযায়ী, মস্কোতে হওয়া বিস্ফোরণের পিছনে দায়ী করা হয়েছে আইইডিকে। একটি রিপোর্ট অনুযায়ী ডিভাইসকে একটি সোরেন্টো কারের নীচে লাগানো হয়েছে। কয়েক সেকেন্ড পরই ওই গাড়িতে বিস্ফোরণ হয়। রুশ সংবাদমাধ্যম বলছে, “রুশ প্রতিরক্ষা মন্ত্রকের পরিচালন প্রশিক্ষণ বিভাগের প্রধান মেজর জেনারেল ফেনিল সার্ভরভকে মস্কোর ইয়াসিনাভায়া স্ট্রিটে উড়িয়ে দেওয়া হয়েছে। সার্ভরভ চেচন্যা, ওসেশিয়া, সিরিয়া এবং ইউক্রেনের যুদ্ধের পিছনে অংশীদার ছিলেন তিনি।”