বারুইপুরে নির্যাতিতার বাড়িতে মন্ত্রী অগ্নিমিত্রা

নারী নির্যাতনের ঘটনায় প্রশাসনকে অনেক বেশি সংবেদনশীল হওয়ার নির্দেশ মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : দিন কয়েক আগে নরেন্দ্রপুর থানা এলাকায় প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। অপরাধী এখনও পলাতক। সোমবার বারুইপুরে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।


​পুলিশের সঙ্গে বৈঠক: বারুইপুর পুলিশ জেলার সুপারের দফতরে পুলিশের সঙ্গে একটি বৈঠক করেন মন্ত্রী। অপরাধীকে দ্রুত গ্রেফতার করার এবং দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দেন তিনি।

​নারী নির্যাতন রুখতে সরকারের কড়া বার্তা :-
​জ়িরো এফআইআর (Zero FIR):
নারী নির্যাতনের ক্ষেত্রে পুলিশকে কোনো অবস্থাতেই অভিযোগকারীকে এক থানা থেকে অন্য থানায় না ঘুরিয়ে, প্রথমেই ‘জ়িরো এফআইআর’ দায়ের করে তদন্ত শুরু করতে হবে বলে নির্দেশ দেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

​প্রশাসনের ভূমিকা: – নারী নির্যাতনের ঘটনায় প্রশাসনকে অনেক বেশি সংবেদনশীল হওয়ার নির্দেশ দিয়েছেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
​মায়েদের সচেতনতা: নাবালিকা নির্যাতনের ক্ষেত্রে মায়েদের আরও বেশি করে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মন্ত্রী। এই বিষয়ে মায়েদের সচেতন ও প্রশিক্ষিত করতে সরকার উদ্যোগী হবে বলেও জানান তিনি।


​সরকারি কর্মীদের ডিএ (DA) প্রসঙ্গে বক্তব্য : ​ক্যাবিনেট বৈঠকে ডিএ নিয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় সরকারি কর্মীদের একাংশ হতাশ। ​এই প্রসঙ্গে মন্ত্রী অগ্নিমিত্রা পাল আশ্বাস দিয়ে বলেন, “সব হবে ধীরে ধীরে।” সেইসাথে তিনি দাবি করেন যে বিজেপি সরকার এখনও ২৫-৩০ বছর ক্ষমতায় থাকবে।