“এক লক্ষ শূন‍্যপদে নিয়োগ”

বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক :

বাজেটের প্রধান ঘোষণা

বিশাল নিয়োগ: রাজ্য সরকারি দফতরে মোট ১ লক্ষ শূন্যপদে নিয়োগের ঘোষণা করা হয়েছে।
মহিলা সংরক্ষণ: মোট শূন্যপদের ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।

খাতভিত্তিক নিয়োগ

​পুলিশ বিভাগ: ২০ হাজার শূন্যপদ।
শিক্ষা বিভাগ (শিক্ষক ও শিক্ষাকর্মী): ৫০ হাজার শূন্যপদ।
​অগ্নিবীরদের জন্য সংরক্ষণ: যেখানে প্রযোজ্য, সেখানে ১০ শতাংশ পদ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।
বয়সসীমা: চাকরিপ্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ২ বছর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

পরিকাঠামোগত উন্নয়ন
সিভিল সার্ভিস ইন্সটিটিউশন: নিউটাউনে নতুন প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে।
সাংস্কৃতিক কেন্দ্র: কলকাতায় নতুন একটি সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করা হবে।
আর্থিক পরিস্থিতি: বাজেট পেশের সময় জানানো হয়েছে যে, রাজ্যের ওপর বর্তমানে ৮ লক্ষ ৫৫ হাজার কোটি টাকার ঋণের বোঝা রয়েছে।

বাজেটে নিয়োগ নিয়ে অর্থমন্ত্রী কি ঘোষণা করবেন সেই দিকে নজর ছিল গোটা রাজ্যের মানুষের। সেই প্রত্যাশাই সোমবার (২২জুন) পূরণ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রাজ্যে নতুন সিভিল সার্ভিস ইন্সটিটিউশন তৈরি করা হবে বলে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। জানিয়েছেন নিউটাউনে তৈরি হবে এই প্রশিক্ষণ শিবির। সেই সঙ্গেই জানিয়েছেন কলকাতায় নতুন একটি সাংস্কৃতিক কেন্দ্র তৈরি হবে। এদিন বাজেট পেশের শুরুতে অর্থমন্ত্রী জানিয়েছেন, ‘রাজ্যের উপর ৮ লক্ষ ৫৫ হাজার কোটি টাকার ঋণ’ রয়েছে।