মসজিদ নির্মাণে জমি দান দেম্বেলের

মায়ের পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণে দান করে দিলেন ফরাসি তারকা উসমান দেম্বেলে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : বিশ্বকাপ জয়ের বোনাসের টাকা বিলাসবহুল জীবনযাপনে খরচ না করে, মায়ের পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণে দান করে দিলেন ফরাসি তারকা উসমান দেম্বেলে। ২০১৮ বিশ্বকাপ জয়ের পর তিনি তাঁর সম্পূর্ণ প্রাইজমানি মৌরিতানিয়ার ‘দিয়াগুইলি’ শহরে একটি মসজিদ তৈরির জন্য উৎসর্গ করেন। নিজের শেকড়, ধর্ম এবং মায়ের প্রতি এমন ভালোবাসা ও সম্মান সত্যিই বিরল। ফুটবলার হিসেবে তিনি যতটা সফল, একজন মানুষ হিসেবে তার এই মহানুভবতা তার চেয়েও অনেক বেশি প্রশংসনীয়। শেকড়কে ভুলে না যাওয়ার এমন দারুণ দৃষ্টান্ত আমাদের সবার জন্যই অনুপ্রেরণার।