দলীপ ট্রফির ইস্ট জোনের দল ঘোষণা

দলে জায়গা পেয়েছেন বিহারের তরুণ তারকা বৈভব সূর্যবংশী।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : দলীপ ট্রফির ইস্ট জোনের দল ঘোষিত হয়েছে। এই দলে জায়গা পেয়েছেন বিহারের তরুণ তারকা বৈভব সূর্যবংশী। অল্প বয়সেই জাতীয় স্তরে নজর কাড়া বৈভবের জন্য এটা বড় সুযোগ।

বাংলা থেকে দলে সুযোগ পেয়েছেন ছয়জন ক্রিকেটার। তারা হলেন অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ ঘরামী, শাহবাজ আহমেদ, মুকেশ কুমার, মহম্মদ সামি এবং সূরজ সিন্ধু জসওয়াল। অভিজ্ঞ এবং তরুণদের মিশেলে ইস্ট জোন এবার শক্তিশালী দল গড়েছে।