তিন বছর আগে সেই গোলটা আজও তাঁর জীবনে একটা ‘মাইলফলক’।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : তেসরা আগষ্ট সুনীল ছেত্রীর জন্মদিন। তিন বছর আগে , ৩ আগষ্টের ঠিক তিন দিন আগে , জুলাইয়ের শেষ তারিখে প্রায় জন – শূন্য যুবভারতীতে সুনীল একটা ছোট্ট কাজ সেরে নেন। সেদিন ১৩২ তম ডুরান্ডে বেঙ্গালুরু তাদের প্রথম ম্যাচে ৪- ০ জেতে। আর এই চারের দ্বিতীয় গোলটা ছিল সুনীলের । আর এই গোলটা তার জীবনের একটা ‘মাইলফলক’গোল হিসাবে চিহ্নিত । এটা তার সমগ্র ফুটবল জীবনের ৩৫০ তম গোল , যা অর্জিত হয়েছে ৭৪৪ তম ম্যাচে ।

তারপর আরও কিছুটা এগিয়ে পৌনে চারশো অতিক্রম করেছেন । চারশো কি ছুঁতে পারবেন ? পারবেন কি ভারতীয় ফুটবলের এক মহা কৃতিত্বকে স্পর্শ করতে ? কাজটা মোটেও সহজ নয় । তবে এর আগের একাধিক কঠিন কাজের মত , কে জানে , হয়তো এই কঠিন কাজটাও সুনীল সম্পন্ন করে ফেলবেন । পারলে তার নামটাও উচ্চারিত হবে ইন্দার সিংয়ের সঙ্গে ।