ত্রিপুরা এবং কলকাতায় নিয়ে মোট বাজেয়াপ্ত ১.০৫ কোটি টাকার বিপুল সম্পত্তি!

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : ত্রিপুরায় আইপিএল ও ক্রিকেট বেটিং সিন্ডিকেটের সঙ্গে জড়িত একটি মামলায় PMLA, ২০০২-এর অধীনে বড় পদক্ষেপ করেছে এবার ED। আগরতলা উপ-আঞ্চলিক কার্যালয় একটি আদেশের মাধ্যমে প্রায় ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্ত এবং তাঁর স্ত্রীর নামে থাকা নয়টি সম্পত্তি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের অর্থ বাজেয়াপ্ত করেছে ইডি!
ইডি জানিয়েছে যে প্রসেনজিৎ পাল ও তাঁর মামা লক্ষ্মণ পাল এবং অন্যান্য আরো সহযোগীদের সঙ্গে মিলে আইপিএল ও অন্যান্য ক্রিকেট ম্যাচে অবৈধ বেটিংয়ের একটি সিন্ডিকেট চালাতেন অনেক দিন ধরে । লক্ষ্মণ পাল ও তাঁর স্ত্রী ঝুমা দে পালের সাথে মিলে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করে অবৈধ উপায়ে বিপুল পরিমাণ নগদ অর্থ ও সম্পত্তি করেছেন, যার কোনো বৈধ আয়ের উৎস নেই। বর্তমান আদেশের আওতায় পশ্চিম ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের কলকাতার সম্পত্তি, যা নগদ টাকায় কেনা হয়েছিল, তার সব গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। এই নিয়ে এই মামলায় মোট প্রায় ২.৪৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে,তা জানানো হয়েছে ইডির তরফে। এবং এই বিষয়ে আরও গভীর তদন্ত চলবে বলেই খবর পাওয়া যাচ্ছে।