ইংরেজিতে লেখা অত্যন্ত কড়া ভাষায় সৌরভকে থ্রেট করে ‘শেষ করে দেব’ বলে চিঠি।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : সৌরভ গাঙ্গুলিকে শেষ করে দেওয়ার হুমকি চিঠি। সৌরভ ও তাঁর স্ত্রী ডোনার নামে আসে এই হুমকি চিঠি। ইংরেজিতে লেখা অত্যন্ত কড়া ভাষায় সৌরভকে থ্রেট করে ‘শেষ করে দেব’ বলে এই চিঠি ভারতের প্রাক্তন অধিনায়কের অফিসে আসে বলে জানা যায়। প্রসঙ্গত, গত ৬ মাস ধরেই নাকি এমন ঘটনা ঘটে আসছিলো বলে জানা গেছে। কিন্তু সোমবার (১০ অগাস্ট) ফের হুমকি চিঠি আসে। এবার আর কোনও ঝুঁকি না নিয়ে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন সৌরভ।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বেলঘরিয়ার অরুণ কুমার নাম ব্যবহার করে কুরিয়র মারফত এই হুমকি চিঠি সৌরভের কাছে যায়। চিঠির খামে একটি ফোন নম্বর দেওয়া আছে। সেই নম্বরে কল করলে ট্রু কলারে নাম ভেসে আসছে ওই অরুণ কুমারের। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।