কর্নাটকের উদ্দেশে রওনা হয়ে গেল বাংলার দল।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : অনূর্ধ্ব ষোলো জাতীয় ফুটবল প্রতিযোগিতা ( পুরুষ বিভাগ) ড .বিসি রায় ট্রফিতে অংশ গ্রহণের জন্য বাংলা দল কর্নাটকের উদ্দেশে রওনা হয়ে গেল। তার আগে আইএফএ অফিসে দলের সঙ্গে মিলিত হয়ে তাদের কিটস তুলে দেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, কোষাধ্যক্ষ সুফল রঞ্জন গিরি, যুগ্ম সহ সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জী। বাংলা দলের হেড কোচ এর দায়িত্বে রয়েছেন গৌতম ঘোষ। সহকারী কোচ হলেন সুমন সরকার ।

দলের গোলকিপার কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন চণ্ডী দাস। আগামী মঙ্গলবার ২৫ আগস্ট বাংলা প্রথম ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে খেলবে। বাংলার দ্বিতীয় ম্যাচ চণ্ডীগড়ের বিরুদ্ধে ২৭ আগস্ট। গ্রুপ পর্যায়ে বাংলার শেষ ম্যাচ কর্নাটকের বিরুদ্ধে ২৯ আগস্ট।