ড .বিসি রায় ট্রফির ফাইনালে উঠলো বাংলা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : অনূর্ধ্ব ষোলো জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতা ( পুরুষ) ড .বিসি রায় ট্রফির ফাইনালে উঠলো বাংলা। আজ বেঙ্গালুরু ফুটবল স্টেডিয়ামে সেমিফাইনালে তারা ১-০ গোলে উত্তর প্রদেশকে হারালো। প্রথমার্ধের ২৯ মিনিটে বাংলার একমাত্র গোলটি করে আজিজুল মণ্ডল। আগামী ৯ সেপ্টেম্বর প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।