লুকাস জুওলিনস্কি কলকাতায়, ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন নতুন পোলিশ স্ট্রাইকার

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্কঃ কলকাতায় পা রাখলেন ইস্টবেঙ্গলের নতুন পোলিশ স্ট্রাইকার লুকাস জুওলিনস্কি! সোমবার মধ্যরাতে কলকাতায় পৌঁছে গেলেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশি স্ট্রাইকার লুকাস জুওলিনস্কি। ৩৩ বছর বয়সী এই অভিজ্ঞ পোলিশ ফুটবলারের আগমনে লাল-হলুদ শিবিরে বাড়ল নতুন মরশুমের উত্তেজনা।

একসময় পোল্যান্ড অনূর্ধ্ব-২০ জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন লুকাস। এছাড়াও পোল্যান্ডের সর্বোচ্চ লিগ এক্সট্রাক্লাসা-য় ২০০-রও বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। ISL এবং AFC চ্যাম্পিয়ন্স লিগ ২—দুই মঞ্চেই ভালো ফলের লক্ষ্যে ইস্টবেঙ্গলের আক্রমণভাগের অন্যতম বড় ভরসা হতে চলেছেন এই পোলিশ গোলমেশিন। এবার কি লুকাসের পায়ে গোলের বন্যা দেখবে লাল-হলুদ সমর্থকরা?

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’র পরবর্তী ম্যাচে ১৩ অক্টোবর যুবভারতীতে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ দল ইরাকের আল শোর্তে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জর্ডন থেকে এক পয়েন্ট নিয়ে ঘরে ফিরেছে আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা।যার ফলে রশিদ-আনোয়ারদের নিয়ে প্রত্যাশা বেড়েছে দলের। বিদেশি স্ট্রাইকার ছাড়াই দল সাজাতে হচ্ছিলএতদিন কোচ হাবাসকে। তবে সোমবার ভোররাতে শহরে পা রাখেন লাল-হলুদের পোলিশ স্ট্রাইকার লুকাস জোলিনিস্কি ফলে এখন অনেকটা স্বস্তিতে স্প্যানিশ কোচ। আশা করা হোচ্ছে কয়েকদিনের মধ্যেই অনুশীলনে যোগ দেবেন তিনি। ফলে আল শোর্তে ম্যাচে লুকাসকে রেখেই দল সাজাতে পারবেন হাবাস। দলের আর এক বিদেশি স্ট্রাইকার একে লোবা গত সপ্তাহে শহরে পৌঁছেছেন, তবে তাঁর মেডিকেল রিপোর্টে বেশ কিছু সমস্যা থাকায় এখনই মাঠে নামবেন না তিনি।  রাজারহাটের সেন্টার অব এক্সেলেন্সে মঙ্গলবার প্রস্তুতি সারবে ইস্ট বেঙ্গল।