জাতীয় জুনিয়র মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন বাংলার মেয়েরা শহরে ফিরল। সোমবার দুপুরে হাওড়া স্টেশনে তাদের স্বাগত জানান আইএফএর অন্যতম যুগ্ম সহ সচিব মহম্মদ জামাল, প্রাক্তন মহিলা ফুটবলার কুন্তলা ঘোষ দস্তিদার ও আইএফএ ফাইন্যান্স কমিটির সদস্য চিত্তরঞ্জন দাস। তাদের এই সাফল্যে উচ্ছসিত সবাই।

আর প্লাস নিউজ ডিজিটাল ডেস্কঃ
প্রতিযোগিতায় দুরন্ত পারফরম্যান্সের পর শহরে ফিরল চ্যাম্পিয়ন মহিলা টিম। হাওড়া স্টেশনে এসে পৌঁছানর পর আনন্দে উচ্ছসিত হয়ে ঘিরে ধরে সবাই। মহিলা ফুটবলাররা গর্বিত করেছে রাজ্যকে। সোমবার দুপুরে তাদের স্বাগত জানাতে স্টেশনে উপস্থিত ছিল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন-এর অন্যতম যুগ্ম সহসচিব সচিব মহম্মদ জামাল, এছারাও ছিলেন ক্তন মহিলা ফুটবলার কুন্তলা ঘোষ দস্তিদার ও আইএফএ ফাইন্যান্স কমিটির সদস্য চিত্তরঞ্জন দাস। এই সাফল্য শুধু রাজ্যের নয় আমাদের গোটা দেশের গর্ব।
গোটা প্রতিযোগিতা জুড়ে ঐক্য, নিষ্ঠা লড়াইয়ের মানসিকতাই ছিল সাফল্যের মূল কারণ।চ্যাম্পিয়ন মহিলা টিমের এই সাফল্যে খুশি শুধু দেশের মানুষই নয় ফুটবলাররা নিজেও যথেষ্ট খুশি।ভবিষ্যতে আরও ট্রফি জিতবে এই টিম তা আর বলার অপেক্ষা রাখেনা।