বাংলার ঘরের ছেলে এবং অভিজ্ঞ ক্রিকেট কোচ সত্র্যাজিৎ লাহিড়ীকে ২০২৬-২৭ মরসুমের জন্য ত্রিপুরা রঞ্জি দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হল।তিনি একজন প্রাক্তন প্রথম শ্রেণির ক্রিকেটার (ত্রিপুরার হয়ে ১২টি ম্যাচ খেলেছেন)। তাঁর ঝুলিতে বিসিসিআই (BCCI) লেভেল-সি এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ECB) লেভেল-৩ কোচিং ডিগ্রি রয়েছে। এছাড়া তিনি বিসিসিআইয়ের কোচেস এডুকেশন প্রোগ্রামের ফ্যাকাল্টি এবং ভারতীয় বিশ্ববিদ্যালয় দলের দায়িত্বেও ছিলেন।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
কলকাতার ময়দানে দীর্ঘদিন জুনিয়র ক্রিকেট ও প্রতিভা বিকাশের কাজে যুক্ত থাকলেও, বাংলা সিনিয়র দলের কোচের দায়িত্ব তিনি কখনও পাননি। ত্রিপুরা তাঁকে এই সম্মান দেওয়ায় বাংলার ক্রিকেটে তাঁর যোগ্যতার সঠিক মূল্যায়ন হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।সত্র্যাজিৎ-এর কোচিংয়ের পাশাপাশি এই মরসুমে ত্রিপুরা দলে যোগ দিয়েছেন মন্দীপ সিংহ, হনুমা বিহারী এবং স্বপ্নিল সিংহের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।লাহিড়ী ১৯৯৬-৯৭ মরসুমে দেওধর ট্রফি জয়ী দলের অংশ ছিলেন এবং তারপর থেকে কোচিং ও খেলোয়াড় উন্নয়নে ব্যাপকভাবে কাজ করেছেন।

সত্র্যাজিৎ-এর কোচিংয়ের পাশাপাশি এই মরসুমে ত্রিপুরা দলে যোগ দিয়েছেন মন্দীপ সিংহ, হনুমা বিহারী এবং স্বপ্নিল সিংহের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।সত্রাজিতের এই দায়িত্ব পাওয়াকে গর্বের মুহূর্ত হিসেবে দেখছে হার্ভার্ড হাউস স্পোর্টসও। সংস্থার ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনস ডঃ মইন বিন মাকসুদের বক্তব্য, তাঁদের ক্রিকেট কর্মসূচিতে সত্রাজিতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ত্রিপুরার হয়ে তাঁর সাফল্য কামনা করেছেন তিনি।অন্যদিকে সত্র্যাজিৎ লাহিড়ীর এই সাফল্যে তাকে শুভেচ্ছা জানিয়েছেন সিএবির প্রাক্তন সভাপতি শ্রী অভিষেক ডালমিয়া মহাশয়, আসন্ন রঞ্জি ট্রফিতে তার কোচিংয়ের সাফল্য কামনা করেছেন তিনি।