দুর্নীতি-তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূলের ব্লক সভাপতি!

মিনাখা তৃণমূলের ব্লক সভাপতি আইব গাজীকে গ্রেফতার করলো মিনাখা থানার পুলিশ ৷ পুলিশ ও স্থানীয় সূত্রে খবর আইয়ুব গাজী তার নিজস্ব দোকানে বেআইনিভাবে বিদ্যুৎ পরিষেবা ব্যবহার করছিলেন ৷ ওই দোকানে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছিল ৷ পরিবারের পক্ষ থেকে ব্লক সভাপতি আইয়ুব গাজীর বিরুদ্ধে অভিযোগের পাশাপাশি এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে তোলাবাজি ,সন্ত্রাস ২০২১ এর ভোট পরবর্তী হিংসায় বহু মানুষকে এলাকাছাড়া করে রাখা অভিযোগ ছিল ৷

শ্যাম বিশ্বাস, নিজস্ব সংবাদদাতা

তৃণমূল ক্ষমতায় থাকাকালীন পুলিশ এদেরকে গ্রেপ্তার করতে পারেনি ৷ক্ষমতা বদলের পর নতুন বিজেপি সরকার আসার পর পুলিশ নড়েচড়ে বসে এবং পুরানো অভিযোগের ভিত্তিতে একের পর এক দুর্নীতি পরায়ণ তৃণমূল নেতাদের গ্রেপ্তার করছে পুলিশ ৷ ব্লক সভাপতি আইন গাজীর বিরুদ্ধে মিনাখা থানার পুলিশ তদন্ত নেমে শনিবার রাতে ব্লক সভাপতিকে গ্রেফতার করে আজ রবিবার বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হবে ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে আড়ও জানা যাচ্ছে, আইয়ুব গাজির নিজের একটি দোকান ছিল।সেখানে বেআইনি ভাবে বিদ্যুৎ ব্যবহার করা হত বলে অভিযোগ। ওই দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনাও ঘটে। এরপর মৃত যুবকের পরিবার আইয়ুব গাজির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তৃণমূল ক্ষমতায় থাকাকালীন তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অবশেষে তদন্তে নেমে শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার তাঁকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করার কথা।।২০২১ সালের ভোট পরবর্তী হিংসার জেরে বহু মানুষকে এলাকাছাড়া করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে তোলাবাজি, সন্ত্রাস সৃষ্টি এবং অভিযোগ ছিল।