দুর্গাপূজার আনন্দ ও উদযাপনের আবহে নদীয়ার কল্যাণী এ ৯ স্কোয়ার পার্কের একটি পূজা উদ্বোধনী মঞ্চ থেকে বিশেষ বক্তব্য রাখেন রাজ্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অনুপম বিশ্বাস,মন্ত্রী সুমনা সরকার সহ অন্যান্যরা।

বিশ্বজিৎ দেবনাথ, নিজস্ব সংবাদদাতা
শুভেন্দু অধিকারী কল্যাণী এ ৯ স্কোয়ার পার্কের পূজা আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি জানান, ২০২৫ সালে যেখানে দুর্গাপূজা ৪৬ হাজার অনুমোদন পেয়েছিল, সেখানে বর্তমান সরকার ও প্রশাসনের উদ্যোগে এবার ১২ হাজার ৪০০টি নতুন পূজা অনুমোদিত হওয়ায় মোট দুর্গোৎসবের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৪০০-তে। তিনি আরও বলেন, কল্যাণী এলাকার একটি গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরি করা হবে, যার জন্য ডিএম,এসপি-র সাথে স্থান পরিদর্শন করা হয়েছে।
তিনি পূজার দিনগুলিতে রাজনৈতিক বা অন্য কোনো সংকীর্ণতা না রেখে সকলে মিলে আনন্দ করার এবং বাঙালি সংস্কৃতি ও সনাতন ধর্মীয় ঐতিহ্যকে ধরে রাখার বার্তা দেন।
কল্যাণীর এই বিখ্যাত পূজায় এবার ‘পঞ্চকেদার‘ থিম করা হয়েছে। সনাতনী সংস্কৃতিকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মঙ্গলবার থেকেই জেলার পুজো উদ্বোধনের কর্মসূচি শুরু করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা যাচ্ছে, মঙ্গলবার নদিয়ার কল্যাণী, রানাঘাট এবং উত্তর ২৪ পরগনার বনগাঁ মিলিয়ে মোট চারটি দুর্গাপুজোর উদ্বোধন করবেন তিনি।
নদিয়া কিংবা উত্তর ২৪ পরগনা ছাড়াও , পুজোর উদ্বোধনে আরও একাধিক জেলা সফরের পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রীর। দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় এবং মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের কয়েকটি জেলা এবং যেতে পারেন শুভেন্দু অধিকারী। তবে কল্যাণী এ ৯ স্কোয়ার পার্কের পূজা থিম রীতিমত ভিড় বাড়াচ্ছে দর্শনার্থীদের।