অল্পের জন্য রক্ষা পেলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। টাইগারের উপর হামলার অভিযোগ। অভিযোগ তাঁকে প্রাণে মারার চেষ্টা করা হয়। এই ঘটনার অভিযোগে ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। কেন হল টাইগার শ্রফের উপর হামলা। কে বা কারা করল এই হামলা। যা নিয়ে তোলপাড় বলিউড। এমন কি এই ঘটনার পর আতঙ্কে বলিউড। সূত্রের খবর, তদন্তকারীদের প্রাথমিক অনুমান, টাইগার শ্রফের উপর এই হামলার নেপথ্যে ছিল প্রশিক্ষণপ্রাপ্ত আততায়ীরা। অনুমান এই ঘটনার আগে হয়তো কিছুদিন ধরেই টাইগারের গতিবিধির উপর নজর রেখেছিল দুষ্কৃতিরা। তদন্তকারীদের এটাও অনুমান, অভিনেতার প্রতিদিনের রুটিন সম্পর্কে খোঁজখবর নিয়ে তার পরেই হামলার ছক কষা হয়েছিল । সূত্রের খবর, প্রতি রবিবার জুহুর ফুটবল মাঠে যান টাইগার। আর হয়তো টাইগারের সেই অভ্যাসের কথা জানত অভিযুক্তেরা। অভিনেতার গতিবিধির উপর নজর রেখে রবিবার মাঠ থেকে গাড়িতে ফেরার সময়ে তাঁকে লক্ষ্য করে হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছিল বলে অনুমান।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
অভিনেতা টাইগার শ্রফের উপর হামলার ঘটনায় উদ্বেগে বলিউড। এই ঘটনার প্রেক্ষিতে রাজস্থানের কোটা স্টেশনে ট্রেনে সফর করার সময়ে তিনজন দুস্কৃতি ধরা পড়ে ।জানা গেছে ধৃতদের মধ্যে দু’জন হরিয়ানার বাসিন্দা, অন্য আর এক জন মহারাষ্ট্রের। তিন জনেরই যোগ রয়েছে লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের সঙ্গে, এমনটাই দাবি তদন্তকারীদের। ঘটনার পরে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা।অভিযোগ, মুম্বইয়ের ভিলে পারলে ও আন্ধেরি হয়ে এসভি রোড ধরে এগিয়ে যায় তারা। পরে আন্ধেরি পশ্চিম রেল স্টেশনের কাছে মোটরবাইকটি ফেলে রেখে ট্রেনে ওঠে আর তখনই তাদের গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক ভাবে তদন্তকারীদের অনুমান, পুলিশের চোখে ধুলো দিতে মহারাষ্ট্রের সীমানা পেরিয়ে প্রতিবেশী গুজরাতেও ঢুকে পড়েছিল অভিযুক্তেরা। তাদের গতিবিধি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এই ঘটনার পর অভিনেতা টাইগার শ্রফ এখন নিরাপদে। ঘটনার পর প্রকাশ্যে এসেছে আহত অভিনেতার প্রথম ছবি। কাঁধ ও বুকে একাধিক ড্রেসিং আর ডান হাতে ব্যান্ডেজ। চোখে মুখে ক্লান্তির ছাপ, এলোমেলো চুল! মায়ানগরীতেও যখন উৎসবের আমেজ সেই সময়ই টাইগারের জীবনের উপর দিয়ে বয়ে গেল বিরাট ঝড়! আর এই ঘটনায় নতুন করে প্রশ্নের মুখে মুম্বইয়ের নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি এই ঘটনা কিছুটা হলেও উদ্বেগ বাড়িয়েছে বলিউডের অন্দরে।