মুরাসুর জেরে কালীপুজোয় বৃষ্টির আশঙ্কা, কী বলছে আবহাওয়া দফতর?

ঘূর্ণিঝড় মুরাসুর সরাসরি প্রভাব পড়বে না কলকাতায়, তবে বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। কালীপুজোতেও কি বাগড়া দেবে বৃষ্টি? আবহাওয়া দফতর থেকে ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি এবং সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত জানালেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান।

সুস্মিত মজুমদার, নিজস্ব সংবাদদাতা

ঘূর্ণিঝড় মুরাসুকে ঘিরে তৈরি হয়েছিল আবহাওয়া সংক্রান্ত একাধিক প্রশ্ন। মঙ্গলবারেই অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়েছে এই ঘূর্ণিঝড়।মস্ত বিষয়েই আবহাওয়া দফতরের তরফে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। তবে স্বস্তির খবর কলকাতার জন্য। আবহাওয়াবিদ হাবিবুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড় মুরাসুর সরাসরি কোনও প্রভাব পড়বে না কলকাতায়। তবে এর প্রভাবে কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং রাজ্যের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি কালীপুজোর সময় আবহাওয়া কেমন থাকবে, বৃষ্টির কারণে উৎসবের আনন্দে কোনও প্রভাব পড়বে কি না, সেই বিষয়েও আবহাওয়ার পূর্বাভাস দিয়েছেন তিনি। ফলে ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতির পাশাপাশি এখন নজর কালীপুজোর আবহাওয়ার দিকেও।