বিয়ের আসরে নজর কাড়ে বর-কনের সাজ, আংটিবদলের রোম্যান্টিক মুহূর্ত। কিন্তু তার থেকেও কোনও অংশে কম আকর্ষণীয় নয় বিয়ের পাত। একের পর এক লোভনীয় পদ, সাবেকি বাঙালি খাবার থেকে শুরু করে রাজকীয় আয়োজন। কোন পদ ছিল মেনুর সেরা চমক? মাছ, মাংস নাকি মিষ্টিমুখে ছিল বিশেষ কোনও চমক? মিমি চক্রবর্তীর আইনি বিয়ের মেনুতে ঠিক কী কী ছিল, জানেন?

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
আইনি বিয়ের জন্য সাবেকি লাল বা উজ্জ্বল রঙের পোশাক নয়, তার বদলে অত্যন্ত স্নিগ্ধ ও আভিজাত্যপূর্ণ সাজ বেছে নিয়েছিলেন মিমি চক্রবর্তী। মিমির পরনে ছিল আইভরি বা যাকে আমরা বলি অফ হোয়াইট রঙের একটি সূক্ষ্ম কারুকাজ করা পোশাক। যার হাতায় ও গলায় ছিল সোনালি জরি ও মুক্তোর ভারী এমব্রয়ডারি। জীবনসঙ্গীও মিমির সঙ্গে রং মিলিয়ে পরেছিলেন আইভরি ও সোনালি কাজ করা পাঞ্জাবি। কানে পান্না ও সোনালি ঝুমকো, হাতে মুক্তো ও সোনার ভারী বালা এবং খোলা চুলে সোনালি ও সবুজ পাথরের হেয়ার অ্যাকসেসরিতে অনন্যা দেখাচ্ছিল নতুন কনেকে। ফুলের সাজের সামনে কপালে কপাল ঠেকিয়ে দুজনের আংটিবদলের রোম্যান্টিক ও আবেগঘন মুহূর্তের ছবি ইতিমধ্যেই মন জয় করেছে নেটপাড়ার। আইনি বিয়ের ছবি শেয়ার করলেও এখনও বরের মুখ নিজে দেখাননি নায়িকা। তবে নায়িকা নিজে না দেখালেও, মিমির জীবনসঙ্গীর একটুকরো ক্যামেরা বন্দি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
অন্যন্যা সেলিব্রিটিদের মতো একেবারে ফ্রন্টে আনতে চাননি নিজের বিয়েকে। আংটি বদল থেকে শুরু করে আইনি কাগজে সইসাবুদের নানা বিশেষ মুহূর্তের একগুচ্ছ ছবি নিজেই প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। তবে কোনটাতেই তাঁর মুখ দেখা যাচ্ছে না সামনে থেকে।

জীবনসঙ্গীর নাম থেকে পেশা কোনটাই নিদের মুখে বলেননি অভিনেত্রী মিমি চক্রবর্তী। তবে মিমির জীবনের পথ চলার সঙ্গী নিয়ে তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরলেন তাঁর জা তথা অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য। জাহাজে কর্মরত মিমির বর সিদ্ধার্থ দত্ত। পেশায় মেরিন ইঞ্জিনিয়ার। তাঁদের পরিবারের সকলেই প্রায় জাহাজে কর্মরত। দক্ষিণ কলকাতায় ঘনিষ্ঠ পরিজনকে নিয়ে বসেছিল মিমির বিয়ের আসর। বিয়ের আসরে প্রবেশ করার আগে অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য জানান, তিনি এখন সম্পর্কে মিমির জা। অর্থাৎ ত্রমিলা সম্পর্কে সিদ্ধার্থের বৌদি।

১৯৮৯ সালের ১১ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের জলপাইগুড়িতে জন্ম মিমি চক্রবর্তীর। তাঁর বাবা সোমেশ চক্রবর্তী। ছোটবেলার একটা বড় অংশ কেটেছে অরুণাচল প্রদেশে। পরবর্তীতে পরিবারের সঙ্গে জলপাইগুড়িতে ফিরে আসেন তিনি। সেখানেই হলি চাইল্ড স্কুলে পড়াশোনা করেন। এরপর কলকাতার আশুতোষ কলেজ থেকে ইংরেজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। মডেলিংয়ের মাধ্যমে বিনোদন জগতে পথচলা শুরু মিমির । টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর জীবনের নতুন অধ্যায় শুরু হতেই আনন্দে মেতে উঠেছেন তাঁর অনুরাগীরা। লক্ষ্মীবারে আইনি বিয়ে সেরে ফেলেন নায়িকা। কিন্তু একটা বিয়ে মানেই বর কনের সাজের পরই যে জিনিসটা বিশেষভাবে নজর কাড়ে, তা হল বিয়ের মেনু। কী কী ছিল মিমি চক্রবর্তীর বিয়ের মেনুতে ?
মিমির বিয়ের মেনুতে ছিল কড়াই শুটির কচুরি, রাধাবল্লভী, আলুরদম, ছোলার ডাল, কাবলি ছোলার তরকারি, ছানার কোপ্তা, ফিস ফিঙ্গার, ফিস ফ্রাই, ফিস বল, মিক্সড ফ্রায়েড রাইস, স্যালাড, চিকেন, মটন, পনির, রসগোল্লা, সন্দেশ, পান, আইসক্রিম বিভিন্ন রকমের ভ্যারাইটি ছিল।
সব মিলিয়ে রাজকীয় সাজ, আবেগঘন আংটিবদল, আদরের চিকু জুনিয়র-এর সঙ্গ এবং সংবাদমাধ্যমের প্রতি আন্তরিক আতিথেয়তায় ভরে উঠল মিমি চক্রবর্তীর আইনি বিয়ের এই বিশেষ দিনটি। ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন মিমি। বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে সিদ্ধার্থ দত্তের সঙ্গে তিনি আইনি বিবাহ সম্পন্ন করেন। আইনি বিয়ের পর, আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে সাত পাক ঘুরবেন দুজনে। ৫ই ডিসেম্বর বিয়ের দিনক্ষণ পাকা। ৩ তারিখ থেকেই কালিম্পং-এ শুরু হয়ে যাবে প্রাক বিয়ের অনুষ্ঠান। সেখান থেকে ফিরে আগামী ১১ই ডিসেম্বর টলিপাড়ার বন্ধুদের জন্য কলকাতায় রিসেপশনের আয়োজন করেছেন মিমি।