মিড ডে মিলের স্টোর রুম দেখে অসন্তুষ্ট বিডিও

স্কুলের মিড ডে মিলের খাবারের গুণমান ও সংরক্ষণ ব্যবস্থা খতিয়ে দেখতে গিয়ে স্টোর রুমের পরিস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করলেন বারুইপুরের বিডিও পর্ণা দে। মিড ডে মিলের জন্য ব্যবহৃত তেল, নুন ও চাল পরীক্ষা করে দেখেন তিনি। পাশাপাশি স্কুলের রান্নাঘর পরিদর্শনের সময় রাঁধুনিদের জুতো পরে রান্না করার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন বিডিও। রান্নাঘরের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে খাবার তৈরির উপর বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা

শুক্রবার বারুইপুরের সীতাকুণ্ডু জুনিয়র বেসিক স্কুল পরিদর্শনে গিয়ে একাধিক বিষয় খতিয়ে দেখেন বিডিও পর্ণা দে। শুধু প্রশাসনিক পরিদর্শনেই সীমাবদ্ধ থাকেননি তিনি। সরাসরি ক্লাসরুমে ঢুকে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পড়াশোনার খোঁজখবর নেন। রীতিমতো পড়ুয়াদের পড়া ধরেন তিনি। শ্রেণিকক্ষে পড়ুয়াদের শিক্ষার মান ও পাঠ্যবিষয়ে কতটা ধারণা রয়েছে, তা বোঝার চেষ্টা করেন। পাশাপাশি শিক্ষিকাদের সঙ্গেও কথা বলে পড়াশোনার মানোন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ দেন।