ড . বি সি রায় ট্রফির দ্বিতীয় ম্যাচে বড় চমক!

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : জয়ে ফিরলো বাংলা। প্রথম ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে ড্র করার পর অনূর্ধ্ব ষোলো জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতা ড . বি সি রায় ট্রফির দ্বিতীয় ম্যাচে গৌতম ঘোষের প্রশিক্ষিণাধীন বাংলা বেঙ্গালুরু ফুটবল স্টেডিয়ামে ৮-০ গোলের বড় ব্যবধানে হারালো চণ্ডীগড় কে। বাংলার হয়ে জোড়া গোল আজিজুল মণ্ডল ও সুরজ গাজীর।অন্য গোল গুলি করেন আয়ুশ রজক, দেবরাজ দাস, সুরজ হালদার ও আয়ান করণের। গ্রুপ লিগ বাংলার শেষ খেলা শনিবার ২৯.০৮.২০২৬ কর্ণাটকের বিরুদ্ধে।