পাঞ্জাবের বিরুদ্ধে ড্র বাংলার!

অনূর্ধ্ব ষোলো ছেলেদের জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতা ড . বি সি রায় ট্রফির গ্রুপ বি এর প্রথম খেলা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র বাংলার। আজ সকালে বেঙ্গালুরু ফুটবল স্টেডিয়ামে অনূর্ধ্ব ষোলো ছেলেদের জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতা ড . বি সি রায় ট্রফির গ্রুপ বি এর প্রথম খেলায় পাঞ্জাবের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করলো বাংলা । প্রথমার্ধে খেলা গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে আজিজুল মণ্ডলের গোলে এগিয়ে যায় বাংলা। খেলার অন্তিম লগ্নে সংযোজিত সময়ে ৯০+৭ মিনিটে সরতাজ সিং গোল করে পাঞ্জাব কে সমতায় ফেরায়। বাংলার পরের খেলা ২৭ আগস্ট বৃহস্পতিবার সকালে চণ্ডীগড়ের বিরুদ্ধে। :