ড . বি সি রায় ট্রফিতে রানার্স আপ বাংলা

সকালে বেঙ্গালুরু ফুটবল স্টেডিয়ামে ফাইনালে মণিপুরের কাছে ১-৩ গোলে পরাজিত হয় বাংলা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : অনূর্ধ্ব ষোলো জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতা ড . বি সি রায় ট্রফিতে রানার্স আপ হল বাংলার ছেলেরা। সকালে বেঙ্গালুরু ফুটবল স্টেডিয়ামে ফাইনালে মণিপুরের কাছে ১-৩ গোলে পরাজিত হয় বাংলা। প্রথমার্ধের ২৫ মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় মণিপুর। ৩৯ মিনিটে আবার ব্যবধান বাড়ায় তারা। ০-২ গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে খেলায় ফেরে বাংলা। ৫২ মিনিটে অধিনায়ক দেবরাজ দাস গোল করে বাংলার ব্যবধান কমায়। কিন্তু ৮৮ মিনিটে আবারও গোল করে মণিপুর।