অনূর্ধ্ব ষোলো ছেলেদের জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতা ড . বি সি রায় ট্রফির খেলা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : সেমিফাইনালে বাংলা। অনূর্ধ্ব ষোলো জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতা ড. বি সি রায় ট্রফির গ্রুপ লিগের শেষ ম্যাচে আজ সকালে বেঙ্গালুরু ফুটবল স্টেডিয়ামে তারা ১-০ গোলে কর্ণাটক কে হারায়। খেলার ৬৭ মিনিটে একমাত্র গোলটি করে সুরজ গাজী। এই জয়ের ফলে বাংলা অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি ফাইনালে পৌঁছল।