কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের উদ্বোধনে চাঁদের হাট। উপস্থিত ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডা,. ইন্দ্রনীল খাঁ সহ বিশিষ্টরা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : ইস্টবেঙ্গল এরিয়ান মাঠে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলার উদ্বোধন হয়ে গেল । রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডা,. ইন্দ্রনীল খাঁ, পূর্ত মন্ত্রী ডা অজয় কুমার পোদ্দার, এ আই এফ সভাপতি কল্যাণ চৌবে। প্রাক্তন লাল হলুদ ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য, দীপঙ্কর রায় ও মেহতাব হোসেন মশাল প্রজ্জ্বলন করেন। উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য। এছাড়াও ছিলেন সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা . সৌম্য গুহ মল্লিক, আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত,সচিব অনির্বাণ দত্ত, ইস্টবেঙ্গল ক্লাবের অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ছিল ডিজে, বিট ব্রেকার, স্প্লিল ফ্রিক,পেশাদারী নৃত্য গোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে একটি স্ট্যাম্প প্রকাশ করা হয়। এবারের লিগ উৎসর্গ করা হয় কিংবদন্তি ফুটবলার প্রয়াত সাহু মেওয়ালালের স্মৃতির উদ্দেশে। এদিন মাঠে উপস্থিত ছিলেন প্রয়াত ফুটবলারের পুত্র ও দৌহিত্র। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএর অন্যান্য পদাধিকারী।
উদ্বোধনী ম্যাচে ইস্ট বেঙ্গল এফসি ৩-০ গোলে তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব কে হারায়। লাল হলুদের হয়ে গোল করেন জেসিন টিকে ,মহম্মদ বিলাল ও জোসেফ জাস্টিন।