২০ জুলাই সপ্তাহটি কেমন যাবে…

মেষ রাশি- এই সপ্তাহে কাজের চাপ বাড়বে। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। কর্মে পদোন্নতির যোগ রয়েছে। তবে সপ্তাহের শেষের দিকে ব্যবসায়ে লোকসানের সম্ভাবনা।

বৃষ রাশি- সপ্তাহের প্রথম দিকে কর্মস্থলে নানা বাধা বিপত্তি আসতে পারে। খুব সাবধানে পা ফেলতে হবে। এই সপ্তাহে ব্যবসায় বিনিয়োগ একেবারেই নয়। সপ্তাহের শেষের দিকে শেয়ার বা ফাটকায় লাভের যোগ রয়েছে।

মিথুন রাশি- এই সপ্তাহে কাছে বা দূরে কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। গবেষণার সাফল্যের সম্ভাবনা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের ইঙ্গিত। সপ্তাহের শেষদিকে নিজের শরীর নিয়ে চিন্তা বাড়বে।

কর্কট রাশি- দীর্ঘদিনের আটকে থাকা টাকা ফেরৎ পেতে পারেন। দূরের কোনও বন্ধু বা আত্মীয়র সঙ্গে যোগাযোগের সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত গড়াতে পারে।

সিংহ রাশি- এই সপ্তাহে লোহা বা গাড়ির ব্যবসায়ীদের প্রবল সুসময়। সপ্তাহের মধ্যভাগে চাকরিজীবীদের চাপ বাড়বে। সহকর্মীদের ঈর্ষায় কর্মস্থলে পদোন্নতিতে বাধার যোগ।

কন্যা রাশি- এই সপ্তাহে কর্মস্থলে আপনার পদোন্নতি কেউ আটকাতে পারবেনা। সহকর্মীদের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। প্রোমোটারি ব্যবসায়ীদের কাছে সময়টা কিন্তু একেবারেই ভালো নয়। সতর্ক থাকতে হবে।

তুলা রাশি- খারাপ সময় এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেন নি। আর একটু ধৈর্য ধরতে হবে। ব্যবসায়ে লাভের আশা ক্রমেই বাড়বে। কর্মস্থলে চাপ থাকবে। তবে পরিকল্পনা করে কাজ করলে সাফল্যের সম্ভাবনা। বিনিয়োগে বাধার যোগ।

বৃশ্চিক রাশি- এই সপ্তাহে কাজের চাপ থাকবে। তবে আপনি সেই চাপ উপভোগ করবেন। কর্তৃপক্ষের সুনজরে থাকবেন আপনি। আত্মীয় বা বন্ধুদের সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে। কথা বলায় রাশ টানতে হবে।

ধনু রাশি- বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করছেন, তাদের কাছে সপ্তাহটি বিশেষ শুভ হতে চলেছে। কর্মস্থলে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ভিন রাজ্যে কাজের সুযোগ আসতে পারে। বিনিয়োগে সময় কিন্তু এখন নয়। সাবধানে থাকবেন।

মকর রাশি- শেয়ার বা ফাটকায় লাভের যোগ রয়েছে এই সপ্তাহে। চাকরিতে জটিলতা বৃদ্ধি পাবে। সহকর্মীদের সঙ্গে মতান্তর। দীর্ঘদিনের আটকে থাকা টাকা ফেরৎ চাইতে গিয়ে অপদস্থ হতে পারেন আপনি।

কুম্ভ রাশি- ব্যবসায়ে বিনিয়োগ করতে পারেন। প্রয়োজনে অভিজ্ঞদের পরামর্শ নিতে পারেন। লোহা বা গাড়ির ব্যবসায় ঝুঁকি থাকবে। তবে লাভের যোগ ভালোই। বাবা-মায়ের শরীর নিয়ে চিন্তা থাকবে।

মীন রাশি- এই সপ্তাহে সামাজিক প্রতিপত্তি বৃদ্ধির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে জটিলতা থাকলেও পদোন্নতির যোগ রয়েছে। ব্যবসায়ে বাধা নেই। তবে দুর্ঘটনায় আঘাতের যোগ। অস্থি ভঙ্গের সম্ভাবনা। সাবধানে চলাফেরা করবেন।