পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : আধার ও প্যান কার্ডের সংযুক্তিকরণে সময়সীমা বাধ্যতামূলক করেছিল কেন্দ্র। কিন্তু এবার সেই মেয়াদ বৃদ্ধি হল। কেন্দ্রের তরফে জানানো হল আধার ও প্যান কার্ডের লিংক করার জন্য আরো কয়েকমাস সময় পাবেন দেশবাসী।কেন্দ্রের তরফে বলা হয়েছে, প্যান ও আধার সংযুক্তিকরণের সময়সীমা বাড়িয়ে আগামী বছর অর্থাৎ ২০২২ সালের ৩১ মার্চ করা হল।আধার ও প্যান কার্ড লিংক না করলে ব্যাংক, পোস্ট অফিস সংক্রান্ত নানা বিষয়ে কিংবা আয়কর রিটার্ন জমা ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে গ্রাহকদের। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই আরও একবার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানায় কেন্দ্র।
Central Government relaxes provisions of TDS u/s 194A of the Income-tax Act, 1961 in view of section 10(26) of the Act. CBDT Notification No. 110/2021 in S.O. 3815(E) dated 17th September, 2021 issued. It is available on https://t.co/qX8AZ4HCvf & also on https://t.co/4gF04US5ZG. pic.twitter.com/LYaBAcE59i
— Income Tax India (@IncomeTaxIndia) September 17, 2021
এই নিয়ে চারবার আধার ও প্যান সংযোগের সময়সীমা বাড়াল কেন্দ্র। যদিও প্রথমে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল ২০২১-শের ৩১শে মার্চের মধ্যে সংযুক্তিকরণ করতে হবে। কিন্তু পরে সেই মেয়াদ বাড়িয়ে ৩০ শে জুন পরে সেটি ফের বাড়িয়ে ৩০ শে সেপ্টেম্বর করা হয়। সেই মেয়াদ শেষের আগেই ফের সেই মেয়াদ বৃদ্ধি করা হল। লোকসভায় অর্থনীতি বিল ২০২১ পাশ হয়েছিল। সেখানে আয়কর অ্যাক্ট এর মধ্যে নতুন ধারা ২৩৪এইচ যোগ করা হয়। সেই ধারা অনুযায়ী নির্ধারিত সময় পেরিয়ে গেলে যদি সংযুক্তিকরণ না হয় তাহলে সর্বোচ্চ ১হাজার টাকা জরিমানা দিতে হবে।তবে এবার ঘোষিত হল যে চলতি বছর আধার-প্যান লিংক না হলেও সমস্ত পরিষেবা পাওয়া যাবে। পরবর্তী অর্থবর্ষ পর্যন্ত হাতে সময় পেয়ে গেলেন আমজনতা।