প্রতিরক্ষা খাতে ‘আত্মনির্ভর ভারত’ হওয়ার পথে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল ভারত।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : প্রতি মিনিটে ৭০০ রাউন্ড গুলি! শের এসেছে, ফের মোদী সরকারের কামাল।
কার্যকর পরিসর: প্রায় ৮০০ মিটার। গুলি: ৭.৬২×৩৯ মিমি।
ওজন: ৩.৮ কেজি। গতি: মিনিটে ৭০০ রাউন্ড।
প্রতিরক্ষা খাতে ‘আত্মনির্ভর ভারত’ হওয়ার পথে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল ভারত। উত্তরপ্রদেশের আমেঠিতে ১০০ শতাংশ দেশীয় উপাদান ও কাঁচামাল দিয়ে তৈরি একে-২০৩ (AK-203) অ্যাসল্ট রাইফেল সাফল্যের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই রাইফেলের ডাকনাম দেওয়া হয়েছে ‘শের’। এটি তৈরি করেছে ইন্দো-রাশিয়ান রাইফেলস প্রাইভেট লিমিটেড (IRRPL)।
২০১৯ সাল থেকে ভারতে একে-২০৩ রাইফেল তৈরির কাজ করছে ওই সংস্থা। আর এবার সম্পূর্ণ ভারতীয় সরঞ্জাম নিয়ে তৈরি একে-২০৩ রাইফেলের সাফল্যের সঙ্গে টেস্ট ফায়ারিং সম্পন্ন করা হয়েছে। অটোমেটিক ফায়ারিং এবং বার্স্ট ফায়ারিংয়েও মিলেছে সাফল্য। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে ওই রাইফেল দিয়েই ভারতীয় সেনা অপারেশন চালাবে। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে ভারতের আত্মনির্ভর হয়ে ওঠার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা।
আর দেশ যত এগোচ্ছে, দেশের মধ্যে থাকা দেশবিরোধী শত্রু কংগ্রেস, বাম, আপ, আরজেডি, ন্যাশনাল কনফারেন্স সহ অন্যান্যরা আরও বেশি করে বিদেশি শক্তির পুঁজির সাহায্যে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। কিন্তু দেশের মানুষ আর ভুল করবে না। বিজেপি থাকলে দেশ থাকবে, না হলে আরও একটা বাংলাদেশ দেখতে হবে।