দুর্গাপুজোর প্রাক্কালে যুবভারতীতে ভারত বনাম উরুগুয়ে। ব্রাজিলের পর ফের মুখোমুখি হচ্ছে দুই দল।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : ফুটবলে উষ্ণায়ন বাড়ালো ভারত। ব্রাজিল ম্যাচ কনফার্ম হয়ে গেলেও কেপ দে ভারদে ম্যাচ নিয়ে অনিশ্চয়তা ধোঁয়াশা তৈরি হয়েছে। মৌখিক সম্মতি জানালেও এখনো পর্যন্ত চুক্তিপত্র সেভাবে ভারতীয় ফুটবলের সাথে ফিফা ফ্রেন্ডলি উইন্ডোতে খেলার কোন সম্ভাবনা তৈরি হয়নি।
আর এবারের ভারতে খেলতে আসছে ১৯৮২ সালে নেহেরু কাপ খেলা উরুগুয়ে। লাতিন আমেরিকার আরো এক শক্তিশালী দেশ ২৪ বছর পরে আবারো ভারতে।
এনজো ফ্রান্সিসকোলি ডিয়েগো ফোরলান,লুইস সুয়ারেজ,এডিশন ক্যাভানিদের দেশ উরুগুয়ে বর্তমান তারকারা হলেন ডারউইন নুনেজ,রোনাল্ড আরাউজো,ফেরনান্দ মুসলেরা, সের্জিও রচেৎ,সান্তিয়াগো মেলে, ফেদ্রিকো ভালভারদে,আগস্তিন ক্যানৰিও, গুইলারমো ভারেলা।
সেই দল খেলবে সুনীল ছেত্রী সন্দেশ জিঙ্গান,গুরপ্রীত সিং সান্ধু,আনোয়ার আলী, রায়ান উইলিয়ামস, জিকশন সিং, লাললিয়ানজুয়ালা ছাঙতে, ব্যান্ডন ফার্নান্দেস, মহাম্মদ সানান, বিক্রম প্রতাপ সিং দের সাথে।
ফিফার শেষ ফ্রেন্ডলি উইন্ডোতে ৬ অক্টোবর ২০২৬ দিনক্ষণ ঠিক হয়ে গেল।

বিশ্ব ফুটবলের আরও এক শক্তিশালী দলকে কলকাতায় স্বাগত জানাতে চলেছে ভারতের পুরুষ জাতীয় ফুটবল দল। দুইবারের ফিফা বিশ্বকাপজয়ী উরুগুয়ে ২০২৬ সালের ৬ অক্টোবর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে চলেছে।
এই ম্যাচটি হবে ওই নির্দিষ্ট সময়সীমার (ফিফা উইন্ডো) মধ্যে ভারতের তৃতীয় হাই-প্রোফাইল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। এর আগে ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে পানামার বিরুদ্ধে এবং ৩ অক্টোবর কলকাতায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে অত্যন্ত প্রতীক্ষিত ম্যাচটি অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক ফুটবলের অন্যতম সফল ও ঐতিহ্যবাহী দল উরুগুয়ে বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ২০তম স্থানে রয়েছে। উরুগুয়ের বর্তমান প্রধান কোচ দিয়েগো ফোরলান ২০১৬ সালে মুম্বাই সিটি এফসি-র হয়ে খেলেছিলেন।
‘লা সেলেস্তে’-র (উরুগুয়ে দলের ডাকনাম) এই সফর ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য আন্তর্জাতিক ফুটবলের এক অভূতপূর্ব অভিজ্ঞতার সুযোগ করে দিচ্ছে; কারণ একই ফিফা উইন্ডোর মধ্যে বিশ্বকাপ খেলা তিনটি দেশ—পানামা, ব্রাজিল এবং উরুগুয়ে—ভারত সফরে আসছে।
সবমিলিয়ে ভারত বিশ্বকাপ ফুটবলে কোয়ালিফিকেশন না করলেও বর্তমান পরিস্থিতিতে ভারত মিনি বিশ্বকাপ খেলছে ফিফা উইন্ডোতে, ভারতীয় ফুটবলের রাঙ্কিং মান কতটা উন্নত হবে, আদৌ তারা বিশ্বের এই শক্তিশালী দলগুলোর সাথে ফুটবল খেলে আগামী দিনে ভারতীয় ফুটবলের বিকাশ কত তাড়াতাড়ি সেই কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছতে পারবে অর্থাৎ বিশ্বকাপ ফুটবলের মঞ্চে নিজেদের মেলে ধরতে পারবে কিনা এখন সেটাই দেখার।