জায়গার অভাবে বাথরুমে রান্না করা হচ্ছে মিডডে মিল…

ওয়েব ডেস্ক: জায়গার অভাবে বাথরুমে মিড ডে মিল তৈরি হচ্ছে মধ্যপ্রদেশের একটি স্কুলে।

উত্তরপ্রদেশের শিবপুরি জেলার অঙ্গনওয়াদি সেন্টারে দিনের পর দিন খাবার তৈরি হয় এবং সেই খাবার দেওয়া হয় ছাত্রছাত্রীদেরও।

ওই বাথরুমটি ছাড়া রান্না করার আলাদা কোনো জায়গা না থাকার কারণেই এমন ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে অঙ্গনওয়াদি সেন্টারকে।

রাজকুমারি যোগী নামক ওখানকারই একজন স্টাফ জানান এই কথা।

অনেকবার এটা নিয়ে অভিযোগ করা হলেও মেলেনি কোনও ফল। উল্টে তাদেরকে ওই বাথরুমেই রান্না করার কথা বলা হয়। মহিলা ও শিশু উন্নতি কমিটির প্রধান প্রিয়াঙ্কা বাঙ্কারও এই বিষয়টিকে এড়িয়ে গিয়েছেন দিনের পর দিন। বরং বলেছেন, বাথরুমটি এখনও পুরো তৈরি হয়নি।

https://www.facebook.com/newsrplus/videos/212761549644566/

অর্থাৎ সেখানে হাইজিনের কোনও প্রশ্নই ওঠে না। বারুমটিকে রান্নাঘর হিসেবে ব্যবহার করতে তারা আরওই বাধ্য হচ্ছে কারণ ওই স্কুলে আর অন্য কোনও জায়গায় জলের ব্যবস্থা নেই।

https://www.facebook.com/newsrplus/videos/502931533808484/

বাথরুমে তৈরি খাবারই মাসের পর মাস কেয়ে চলেছে স্কুলের বাচ্চারা। অথচ এর বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নিচ্ছে না সরকার।