ওয়েব ডেস্ক: ভয়াবহ অগ্নিকান্ড দিল্লির এইমসে।ঘটনাস্থলে দমকলের ৩৫ টি ইঞ্জিন।এইমসের প্রথম এবং দ্বিতীয় তলের প্রথম আগুন লাগার ঘটনা ঘটে। প্রথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান।এখনও পর্যন্ত দুর্ঘটনায় কোন হতাহতের খবর মেলেনি।ইর্মাজেন্সী দফতরের কাছে টিচিং সেকশনে আগুন লাগে বলে জানা গেছে। ভয়াবহ আগুনের একটি ছবি টুইটারে শেয়ার করেছেন এইমসেরই একজন ডাক্তার।
Fire has broken out at 1st and 2nd floor ( AIIMS New Delhi ) .. 2 ward has been vacated 🙏🙁 pic.twitter.com/MwFV0MP3Fl
— The Rebellious Psychiatrist (@DrRebellious) August 17, 2019
দিল্লির এইমসের আইসিউতে এখন সঙ্কটজনক অবস্থায় ভর্তি রয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি।তবে আগুন লাগার ঘটনাটি ঘটেছে হাসপাতালের অন্য ব্লকে।