অস্তমিত হতে চলেছে ‘বুধ’। কোন রাশির ক্ষতি, লাভ ই বা কোন রাশির !

আগষ্ট মাস প্রায় শেষ হতে চললো। সেপ্টেম্বর মাস পড়লেই অস্তমিত হওয়ার কথা ‘বুধ’ গ্রহের। এর ফলে কোন রাশির লাভ, বা কোন রাশির ক্ষতি..। এই নিয়েই আলোচনা আজকের প্রতিবেদনে।

প্রবীর মুখার্জী, নিজস্ব প্রতিনিধি : জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধ হল যুক্তি-বুদ্ধি-ব্যবসার গ্রহ। বুধ গ্রহ ৩ সেপ্টেম্বর অস্তাচলে যাবেন। ফের উদিত হবেন ৮ই অক্টোবর। এর ফলে বেশ কিছু রাশির ওপর ইতিবাচক প্রভাব পড়বে। আবার বেশ কিছু রাশির ওপর নেতিবাচক প্রভাবও পড়তে চলেছে।

এই সময়কালে ৯ রাশির জাতক-জাতিকাদের আর্থিক-কর্মজীবন ও ব্যবসায়িক দিক থেকে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বৃষ-মিথুন-সিংহ-কন্যা-তুলা-ধনু-মকর-কুম্ভ- ও মীন রাশির জাতক-জাতিকাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এই সময়কালে লেনদেনে সতর্ক থাকতে হবে। আবার বড় ধরনের বিনিয়োগ এই সময়ে একেবারেই নয়। পারিবারিক বিবাদও এই সময়ে অসম্ভব নয়। ব্যবসাতেও লাভের পাশাপাশি ক্ষতিরও সম্মুখীন হতে হবে। সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কে তিক্ততা আসতে পারে। যেকোনও রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় না নেওয়াই ভালো।

মেষ-কর্কট-বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের উপর ইতিবাচক প্রভাব ফেলবে বুধের এই অস্তমিত হওয়া। ৩৬ দিন খুব সতর্ক না থাকলে বিপদের সম্ভাবনা থেকে যাচ্ছে। তবে জাতক-জাতিকাদের জন্মছক, রাশিচক্রে অন্যন্য গ্রহগুলির অবস্থান। দশা-অন্তর্দশা ইত্যাদি নানা বিষয়ের উপর নির্ভর করে জ্যোতির্গণনা। অর্থাৎ সবসময়েই যে একেবারে নির্ভুল এটা ধরে নেওয়ার কোনও কারণ নেই। এখানে একটা আভাস পাওয়া যায় মাত্র।

প্রতিদিন স্নান করে গ্রহশুদ্ধির জন্য সূর্যার্ঘ্য নিবেদন করে সূর্যদেবকে প্রণাম করে ইষ্টদেবতার নাম জপ করতে পারেন। এর সঙ্গে নবগ্রহ কবচ ও নবগ্রব স্তোত্র পাঠ করলে শুভফল লাভ সম্ভব। আসল কথা হল গ্রহগণকে তুষ্ট রাখতে পারলে তিনি ভাল ফল দিতে পারেন। সেই চেষ্টাই করে যাওয়া। আজ এপর্যন্ত্যই। সবাই ভালো থাকবেন। সবাইকে ভালো রাখবেন।