ওয়েব ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা ঘটল মুম্বইতে। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ মুম্বইয়ের ডোরিং এলাকার ট্যান্ডেল স্ট্রিটে ৪তলা বাড়ির একাংশ ধসে পড়ে। ধসে চাপা পড়ে আহত হয়েছেন অন্তত ৪০ জন। মুম্বই পুলিশের পক্ষ থেকে জানানো হয়ে আহতরা সকলেই ধ্বংসস্তুপের মধ্যেই আটকে আছেন। যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকার্যে নেমেছে মুম্বই পুলিশ। পুরো বাড়িটি ধসে পড়ায় বড়সড় ক্ষতির আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না মুম্বই পুলিশ।

পুলিশের সঙ্গে উদ্ধারকার্যে সহায়তা করছে এনডিআরএফ বা জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর। এলাকা ঘিঞ্জি হওয়ায় উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
আরও পড়ুন: অ্যামিউজমেন্ট পার্কে রাইড ভেঙে মৃত ২ আহত ২৯, দেখুন ভিডিও
ঘটনাস্থল থেকে দূরে রাখা হয়েছে অ্যাম্বুলেন্স।এক প্রত্যক্ষদর্শী বলেন, “প্রকাণ্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ভূমিকম্প হল মনে হচ্ছে। বিল্ডিং ভেঙে পড়ল বলে সবাই চিৎকার করছে।” এই বাড়িটি প্রায় ১০০ বছরেরও পুরনো বলে দাবি করেছে স্থানীয় বাসিন্দারা।

পুরসভা থেকে তবুও এই বাড়িটিকে বিপজ্জনক বাড়ি হিসাবে ঘোষণা করেনি। ধ্বংসস্তুপে আটকেদের মধ্যে মৃত্যুর আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না মুম্বই পুলিশ। নিরাপত্তার কারণে আসে পাশের বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয়েছে বাসিন্দাদের।
मुंबई : दक्षिण मुंबई के डोंगरी इलाके में इमारत गिरी। 2 महिलाओं की मौत। 3 घायल। pic.twitter.com/iquUwQfruE
— NBT Mumbai (@NBTMumbai) July 16, 2019
উল্লেখ্য এর আগেও মুম্বই-তে বহুতল ধসে পড়ার ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। কিভাবে এই বহুতলটি ধসে পড়ল তাই নিয়ে উচ্চপর্যায় তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।