ডক্টর মঈন বিন মাকসুদকে সম্মানিত করল ক্যাপিটাল কিডস ক্রিকেট

আরপ্লাস ডিজিটাল ডেস্কঃ ডিজিটাল বাংলার ক্রীড়া প্রশাসনের পরিচিত মুখ ডক্টর মঈন বিন মাকসুদকে সম্মানিত করল ক্যাপিটাল কিডস ক্রিকেট। লন্ডনে আয়োজিত অনুষ্ঠানে তৃণমূল ক্রিকেট ও তরুণ প্রতিভাদের বিকাশে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান জানানো হয়।
অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন ক্যাপিটাল কিডস ক্রিকেটের সিইও এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রাক্তন কোচ সাহিদুল ইসলাম রতন ও সংস্থার সহ-প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান এমেরিটাস ও ট্রাস্টি হেইডেন টার্নার। উপস্থিত ছিলেন বিসিসিআইয়ের দুর্নীতি দমন বিভাগের প্রাক্তন প্রধান সাব্বির এস. খান্ডওয়ালা এবং ইংল্যান্ডের মহিলা আন্তর্জাতিক ক্রিকেটার মায়া বাউচার।

মঈন মহমেডান স্পোর্টিং ক্লাবের প্রাক্তন ক্রিকেট সচিব এবং ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহ-সভাপতি। বর্তমানে তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর মেম্বারশিপ কমিটির চেয়ারম্যান। ক্রীড়া প্রশাসনের পাশাপাশি শিক্ষা ও তরুণ ক্রীড়া প্রতিভাদের বিকাশেও তিনি দীর্ঘদিন ধরে যুক্ত।