কন্যা রাশিতে মঙ্গলের প্রবেশে কার ক্ষতি !

জ্যোতিষ মতে রাশি-নক্ষত্রে গ্রহগণের আসা যাওয়া নৈমিত্তিক ব্যপার। অর্থাৎ হয়েই থাকে। কোন গ্রহ আড়াই বছর অন্তর কোনও গ্রহ আবার দেড় বছর অন্তত রাশি পরিবর্তন করে থাকেন। যেমন মঙ্গল। প্রায় ১৮ মাস অর্থাৎ দেড় বছর অন্তর রাশির ঘর পরিবর্তন করে থাকেন। এর ফলে কারা লাভবান হতে চলেছেন… দেখে নেওয়া যাক।

প্রবীর মুখার্জী, নিজস্ব প্রতিনিধিঃ- মঙ্গলের এই রাশি পরিবর্তনের ফলে বেশ কিছু রাশির জাতক-জাতিকারা দারুণ লাভবান হতে চলেছেন। মঙ্গলকে মেষ ও বৃশ্চিক রাশির অধিপতি বলা হয়ে থাকেন। মঙ্গল বর্তমানে রয়েছেন সিংহ রাশিতে। ২৮ জুলাই মঙ্গল প্রবেশ করতে চলেছেন কন্যা রাশিতে। এর ফলে বেশকিছু রাশির ভাগ্য খুলতে চলেছে। আসবে নতুন সুযোগ। সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে তাঁদের জীবন। কারা থাকছেন এই রাশিগুলির মধ্যে অবশ্যই জানাবো। তবে তার আগে জেনে নেওয়া যাক, কী কী হতে পারে। আর্থিক দিক থেকে শক্তিশালী হতে চলেছেন তাঁরা। চাকরির পদোন্নতি যেমন হতে পারে, তেমন আসতে পারে বিদেশে চাকরির সুযোগ। সামাজিক সম্মান ও প্রতিপত্তি লাভের যোগ রয়েছে। সাফল্য আসবে হাতের মুঠোয়।

সিংহ রাশি–জাতক-জাতিকাদের রাশিচক্র থেকে দ্বিতীয় ঘরে প্রবেশ করতে চলেছে মঙ্গল। যা আর্থিক দিক থেক বলশালী তো বটেই। এমনকি চাকুরিরতদের কাছেও আসবে নতুন সুযোগ। ভিন রাজ্য বা ভিনদেশেও চাকরির সুযোগ আসতে পারে। চাকরিতে বদলিও হতে পারেন আপনি। এই ১৮ মাস সময়কালে ভরপুর আত্মবিশ্বাব থাকবে আপনার। আপনার বহুমুখী প্রতিভা প্রকাশিত হবে এই সময়ে। এই সময়ে আপনি নতুন ফ্ল্যাট বা বাড়ি যেমন কিনতে পারেন। তেমনই নতুন গাড়ি কেনাও অসম্ভব নয়। ছেলেমেয়েদের লেখাপড়ায় সাফল্যলাভও সম্ভব।

বৃশ্চিক রাশি–মঙ্গলের এই রাশির ঘর পরিবর্তনের ফলে এই রাশির আয় খুব ভালো হবে। নতুন কিছু ব্যবসা শুরু করতে পারেন এই ১৮ মাস সময়কালে। আপনার প্রতিভা আরও মসৃণ হয়ে উঠবে। একই সঙ্গে ক্ষুরধান হবে আপনার উপস্থিত বুদ্ধি। সাহিত্যিক-কবি-শিল্পীদের ক্ষেত্রে এই সময়টা দারুন হতে চলেছে। ছেলেমেয়েদের লেখা-পড়া বা চাকরির কোনও ভালো খবর পেতে পারেন এই সময়ে।

মকর রাশি–আটকে থাকা কোনও কাজ এই সময়ের মধ্যে সম্পন্ন করতে পারবেন এই রাশির জাতক-জাতিকারা। মঙ্গলের এই রাশির ঘর পরিবর্তনের ফলে চাকরিস্থলে পদোন্নতির যোগ থাকছে। থাকছে দেশ-বিদেশে ভ্রমণের সুযোগও। গবেষণা বা প্রতিযোগিতামূল পরীক্ষায় সাফল্যের ইঙ্গিত রয়েছে এই ১৮ মাস সময়কালে। আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে। এই সময়ে কোনও সৎ গুরুর কাছে দীক্ষা গ্রহণ করতে পারেন। সজ্জন ব্যক্তির সান্নিধ্যলাভ সম্ভব।